ভাগ্যের সহায়তাতেই সেঞ্চুরী পেয়েছেন, মেনে নিচ্ছেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( Image Source: twitter )

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজেই নতুন বছর ফিরেছিলেন বিরাট কোহলি। আর সেখানেই দুরন্ত পারফরম্যানস প্রদর্শন করেছেন তিনি। নতুন বছরের প্রথম ম্যাচেই সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। বছরটা যে বিরাট কোহলি বেশ ভালভাবেই শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। কেরিয়ারের ৭৩ তম সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি।  বছরের শুরুটা এমনভাবে করার তৃপ্তির ছাপ স্পষ্ট  বিরাট কতোহলিরক চোখে মুখে। এদিন যে ভাগ্য তাঁর সহায় ছিল তা মেনে নিতেও অবশ্য দ্বিধা করেননি বিরাট কোহলি।

গতবছর বাংলাদেশের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। একদিনের ফর্ম্যাটে সেই সেঞ্চুরীটাই তাঁর আত্মবিশ্বাস যে অনেকটা বাড়িয়ে দিয়েছিল তা বলারক অপেক্ষা রাখে না। সেই ধারাটাই নতুন বছরেও ধরে রাখলেন বিরাট কোহলি। দেশের বাইরে সেঞ্চুরীর খরাটা কাটিয়েছিলেন তিনি। কিন্তু দেশের মাটিতে বিরাট কোহলির সেঞ্চুরী অধরাই ছিল। দীর্ঘ ১০৪৩ দিন পর ঘরের মাঠে সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ বলে সেঞ্চুরী করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন বছরের প্রথম সেঞ্চুরীর পথটা যে বিরাট কোহলির খুব একটা সহজ ছিল তা বলা যাবে না। বরং অর্ধশতরানের পরই একটা সুযোদ কিন্তু দিয়েছিলেন তিনি। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার উইকেয় কিপার। ব্যাটিংয়ে আসার পরও বিরকাট কোহলি আরও একটা সুযোগ দিয়েছিলেন। সেটাও অবশ্য কাজে লাগাতে পারেননি শ্রীলঙ্কার ফিল্ডাররা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। কেরিয়ারের ৪৫ তম একদিনের সেঞ্চুরী পেয়ে গিয়েছেন বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাটের মুখেও সৌভাগ্যের কথা শোনা গেল এদিন।

ব্যাটিং শেষে বিরাট কোহলি জানিয়েছেন, “আমি যেকোনও দিনই সেগুলো নিয়ে নেব। এদিন ভাগ্য একটা বড় ভূমিকা নিয়েছে আমার এই ইনিংসের পিছনে। এদিন বিকেলে ভগবানকে সত্যিই অনেক ধন্যবাদ। আমি যেমন কৃতজ্ঞ তেমনই মাতা নতও করছি। এমন বিকেল গুলোই খুব গুরুত্বপূর্ণ। আমি সেই সমন্ধে যথেষ্ট ভালভাবেই অবগত রয়েছি। সত্যিই আজ আমি কৃতজ্ঞ যে ভাগ্য আমাকে এমন একটা দিন উপহার দিয়েছে।  তবে এওর থেকেও বেশী খুশি আমি এই জন্য পরিকল্পনার থেকেও ৩০ রান বেশী করতে পেরেছি আমরা”।

এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই ঘরের মাঠে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। আর তাতেই তাঁকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে হৈচৈ শুরু হয়ে গিয়েছে।  এই ধারাই গোটা মরসুমে বিরাট কোহলি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

close whatsapp