অর্শদীপ সিং ফিরলেও শিবম মাভিকে না বসানোরই পরামর্শ ইরফান পাঠানের
আপডেট করা - Jan 5, 2023 5:36 pm

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াইয়ে জিতেছে টিম ইন্ডিয়া। ২ রানে সেই ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। ঘরের মাঠে সিরিজ জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে রয়েছে ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে নামছে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই সিরিজ ভারতের দখলে। আর সেই লক্ষ্যেই এখন মরিয়া হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে যে দলের বোলিং লাইনআপে কিছু পরিবর্তন আসতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। আর তা নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
প্রথম ম্যাচে অসুস্থ থাকার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারকেননি অর্শদীপ সিং। দ্বিতীয় ম্যাচে যে তার ফেরার সম্ভাবনা প্রবল তাও বলার অপেক্ষা রাখে নাষ েমন পরিস্থিতিতেই অর্শদীপ সিং কার জায়গায় দে ফেরে সেদিকেই তাকিয়েে রয়েছেন সকলে। অর্শদীপ সিং দলে ফিরলেও, শিবম মাভি যেন খেলেন সেটাই চান প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইরফান পাঠান। প্রথম ম্যাচে শিবম মাভির পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন ইরফান পাঠান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ম্যচেই ৪ উইকেট তুলে নিয়েছিলেন শিবম মাভি
অর্শদীপ সিং ভারতীয় দলে ফিরলে যে বোলিং আরও মজবুত হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কার জায়গায় তিনি ফিরছেন সেটাই এখন সবচেয়ে জরুরী। প্রথম ম্যাচে শিবম মাভি যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, তাঁর জায়গায় যদি অর্শদীপ সিংকে প্রত্যাবর্তন করানো হয়, তবে সেটা থুবই খারাপ সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। অভিষেক ম্যাচেই চার উইকেট তুলে নিয়েছিলেন শিবম মাভি।
এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, “যদি অর্শদীপ সিং ভারতীয় দলে ফেরন এবং তারজন্য শিবম মাভিকে এই ম্যাচে বসেতে হয়, তবে তার চেয়ে দূর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। কারণ সেখানেও আরও অনেক অপশন রয়েছে তোমাদের সামনে”।
গত ম্যাচেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল শিবম মাভির। দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়াংখেড়েতেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল শিবম মাভির। সেখানেই শ্রীলঙ্কার ব্যাটারদের একাই কার্যত শেষ করে দিয়েছিলেন শিবম মাভি। কেরি.য়ারের প্রথম ম্যাচেই চার উইকেট তুলে নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখার পরই শিবম মাভিকে নিয়ে উচ্ছ্বসিত ইরফান পাঠো্ন।
এই ম্যাচে অর্শদীপ সিং ফিরলেও, শিবম মাভিকে খেলানোরই বার্তা দিচ্ছেন ইরফান পাঠান। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।