সূর্যকুমার যাদবের রানের ঝড়ের সামনে বিধ্বস্ত আরসিবি, ৬ উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স
আপডেট করা - May 9, 2023 11:44 pm

ওয়াংখেড়ের রাতের আকাশে উজ্জ্বল মুম্বই ইন্ডিয়ান্সের সূর্য । বিরাট কোহলিদের রানের পাহাড়কে এদিন ভেঙে চুরমার করে দিলেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে থাকলে যে কোনওকিছুই অসম্ভব নয়, তা আরও একরবারক বুঝিয়ে দিলেন এই তারকা ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের একবার রানের নিজের প্রবল তেজ দেখালেন সূর্যকুমাপর যাদব। আর তাতেই বিধ্বস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। প্রথম ্ময়াচে এই বেঙ্গালুরুর কাছেই বিশ্রীভাবে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ঘরের মাঠে সূর্যকুমার যাদবের হাত ধরে মধুর প্রতিশোধ নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৬ উইকেটে জিতল মুম্বই ইন্ডিয়ান্স
এবারের আইপিএলে শুরুটা ভালভাবে করতে না পারলেও সময় যত এগোচ্ছে ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে সূর্যকুমার যাদব। একের পর এক ম্যাচে একাই কার্যত প্রতিপক্ষ েদলেকে শেষ করে দিচ্ছেন তিনি। এবারের আইপিএলে তিনটি ম্যাচ ২০০ রান তাড়া করে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই তিন ম্যাচেই বিধ্বংসী ইনিংস এসেছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের একবার দেখাগেল বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীকে।
৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা সূর্যকুমার যাদব
এদিন ওয়াংথেড়েতে প্রথমে ম্যাডম্যাক্স শো দেখেছিল সকলে। কিন্তু আসল ক্লাইম্যাক্স তো অপেক্ষা করছিল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ের সময়। তীব্র গরমে সূর্যের ব্যাট থেকে এদিন উঠেছিল রানের ঝড়। ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কফিনে শেষ পেড়েকটি পুঁতে দিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি।তাঁর দাপুটে ইনিংসের সৌজন্যে ২১ বল বাকি থাকতেই ২০০ রকান তাড়া করে ম্যাচ জিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদবের ব্যাট জুড়ে ছিল এদিন শুধুই চার ও ছয়ের বন্যা।
𝗦 on krypton stands for hope, but on earth 🌍 it stands for 𝙎𝙐𝙍𝙔𝘼 𝘿𝘼𝘿𝘼 𝘾𝙃𝘼 𝙑𝘼𝘼𝘿𝘼 🫡#OneFamily #MIvRCB #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 @surya_14kumar pic.twitter.com/OthOyi6uYf
— Mumbai Indians (@mipaltan) May 9, 2023
WHAT. A. WIN! 👌 👌
A clinical chase from @mipaltan to beat #RCB & bag 2⃣ more points! 👏 👏
Scorecard ▶️ https://t.co/ooQkYwbrnL#TATAIPL | #MIvRCB pic.twitter.com/dmt8aegakV
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
SKY brought his joystick tonight and took the game away from us. 💔
We’ve got 3 games left. We’ll treat every game as a knockout game from here on and we will continue to believe ❤️🩹#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #MIvRCB pic.twitter.com/nMtXKjAzac
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 9, 2023
Even the worst Mumbai Indians is far better than HAARCB. 😅#MIvRCB pic.twitter.com/B82wJa9eU8
— VECTOR 𝕏 (@Vector_45R) May 9, 2023
Points Table Update after #MIvRCB 😄#IPLonJioCinema pic.twitter.com/Lk5cbLtKYj
— JioCinema (@JioCinema) May 9, 2023
https://twitter.com/shubhankrmishra/status/1655994809738473473
Mumbai Indians have just made this chase into बच्चों का खेल
Hope you’ve watched @surya_14kumar treating you to a T-20 Masterclass #MIvRCB @mipaltan— Vikrant Gupta (@vikrantgupta73) May 9, 2023
What a sensational innings from @surya_14kumar!! Just WOW!! And how amazing @nehalwadhera has been!! Special knocks to take @mipaltan to the 3rd place!! 200 was never a huge target for #MI at Wankhede!! @RCBTweets need to sort their middle-order woes!! #MIvRCB
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) May 9, 2023
.The fastest 200-chase in IPL history! "#MumbaiIndians" are the group.
Kadaparai Batting Lineups 💯💥⚡#RCBvMI #MIvRCB
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) May 9, 2023
This win will give MI a rocket boost…
— Irfan Pathan (@IrfanPathan) May 9, 2023
When Sky bats like this, he makes T20 batting feel like a work of art.
— Harsha Bhogle (@bhogleharsha) May 9, 2023
Gees this guy is good to watch! 👏🏻 #SKY
— Jos Buttler (@josbuttler) May 9, 2023
S K Y just tooooooooooo goood bhai where we bowlers bowle to you now 🤔🤔🤔🔥🔥🔥🔥🔥 @surya_14kumar
— Rashid Khan (@rashidkhan_19) May 9, 2023
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এদিন অসাধারণ ব্যাটিং করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি। তাদের ১২০ রানের পার্টনাপশিপে ভর করে ১৯৯ রানে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুষ। জবাবে ব্যাটিং করতে নেমে এদিন ঈশান িকষাণও ছিলেন আক্রমণাক্মত মেজাজে। পাওয়ার প্লে-তে তার বিধ্বংসী ইনিংস শুরুটা করে গিয়ে গিয়েছিল। বাকিটা সামলে নিয়েছিলেন সূর্যকুমার যাদব।
তিনি যখন মাঠে আসেন সেই সময় মুম্বি ইন্ডিয়ান্সের রান ২ উইকেটে ৫২। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল সূর্যকুনমার যাজদবের বিধ্বংসী খেলা। মাঠের কোনও দিকেই বল পাঠানো তাঁর কাছে এদিন কঠিন ছিল না। কোনও বোলারই তামাতে পারেননি সূর্যকুমার যাদবকে। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৭টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি। সূর্যকুমার যখন মাঠ ছাড়ছেন সেই সময় মুম্বই ইন্ডিয়ান্সের জয় পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা।