মেগা নিলামের প্রথম দিন সবচেয়ে দামী ক্রিকেটারের মুকুট ইশান কিষাণের মাথায়
আপডেট করা - Feb 12, 2022 9:39 pm

আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার কে হবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত। তবে প্রথম দিনের শেষে যে সমস্ত লাইমলাইট একাই কেড়ে নিয়েছেন ইশান কিষাণ তা বলার অপেক্ষা রাখে না। সমস্ত আশঙ্কা সত্যি করে আইপিএলের প্রথম দিনের শেষে এখনও পর্যন্ত আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা ইশান কিষাণের মাথাতেই। সকলকে চমকে দিয়ে তাঁকে ১৫.২৫ কোটি টাকায় কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আবারও দিল্লিতে ফিরতে পেরে তিনিও আপ্লুত।
গত দু মরসুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ওপনিং থেকে মিডল অর্ডার সব জায়গাতেই ইশান কিষাণ সফল। সেই ইশানকেই নিয়ে এবার বাজিমাত করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও তাঁকে ঘিরে লড়াই কম হয়নি। কিন্তু শেষপর্যন্ত ইশান কিষাণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সই। ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় ফের তাঁকে মুম্বই ইন্ডিয়ন্সেই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মুম্বই ইন্ডিয়ান্সে ফের ফিরতে পেরে আপ্লুত ইশান কিষাণও। নিজের দলে প্রত্যাবর্তনের পরই তিনি জানান, “ধন্যবাদ সকলে। আমি আবার মুম্বইয়ে ফিরলান। এই কদিনের বিচ্ছেদের সকলকে খুবই মিস করেছি। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তা থেকে কর্ণধার সকলকে ধন্যবাদ জানাই ফের আমাকে দলে নেওয়ার জন্য। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি”।
আবারও মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে খুশি তরুণ তারকা ইশান কিষাণ
এদিন ইশান কিষাণের নাম ওটার পর থেকেই তাঁকে ঘিরে লড়াই শুরু করে দেয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। মুম্বই শুরু থেকেই ছিল। সেইসঙ্গে মুম্বইকে সবচেয়ে বেশী টক্র দেয় এই লড়াইয়ে গুজরাত টাইটান্স। তাদের সঙ্গে প্রায় ১৪ কোটি পর্যন্ত লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্সের। এরপরই সেই লড়াইয়ে যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। চলে হাড্ডহাড্ডি লড়াই।
"Our story is just getting started." – Ishan Kishan 💙
We agree, 100% 😎#OneFamily #MumbaiIndians #AalaRe #IPLAuction @ishankishan51 pic.twitter.com/yvL8fnnEgN
— Mumbai Indians (@mipaltan) February 12, 2022
কিন্তু দলের তারকা ক্রিকেটারকে নিতে এদিন একটুকু পিছপা ছিল না মুম্বই। শেষপর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং ১৫.২৫ কোটিতেই ফের ঘরের ছেলে ইশান কিষাণকে ঘরে ফেরায় তারা। এর আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন রোহিত শর্মা। শেষবার তাঁকেই প্রায় সাড়ে ৬ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেটাও ছাপিয়ে গেলেন ইশান কিষাণ।
আইপিএলের মঞ্চে শুরু থেকেই দুরন্ত ফর্মে দেখিয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সের জেরে বহু ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৬ বলের ঝোরো অর্ধশতরানের ইনিংস রয়েছে এই তারকার। মাত্র ২৩ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। ২০১৮ সালে এই ইশান কিষাণকেই সাড়ে ৬ কোটি টাকায় নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেই ইশান কিষাণই এবার সর্বোচ্চ দাম নিয়ে নিলেন।