বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর প্রসঙ্গ নিয়ে কী বলছেন সুনীল গাভাসকর?
আপডেট করা - May 2, 2023 10:11 pm

বুধবার আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে উত্তেজনার পাদ এখন তুঙ্গে। যদিও ম্যাচ নিয়ে যতটা না উত্তেজনা হয়েছিল, তার থেকেও বেশী উত্তেজনা ছড়িয়েছিল ম্যাচ শেষে। মাঠের বাইরের ঘটনা নিয়েই ক্রিকেট মহলে উত্তাপের পারদ তুঙ্গে। ম্যাচ শেষে বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর তর্জা ঘিরে পরিস্থিতি কার্য়ত অগ্নিগর্ভ হয়ে গিয়েছিল। শুধু বিরাট বনাম গৌতম গম্ভীরই শুধু, ম্যাচ শেষে তর্জায় জড়িয়েছিলেন নাভেদ উল হকও। সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।
সেই চিত্র দেখার পর থেকেই ক্রিকেট মহল জুড়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর আলোচনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ, সকলের মুখেই শোনা গিয়েছে এই ঘটনার নিন্দা। ম্যাচের পরের দিন ও অবশ্য বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত ঘোষণা করতে খুব একটা দেরী করেনি। ম্যাচ শেষেই বিরাট কোহলি, গৌতম গম্ভীরদের কঠিন শাস্তি দিয়েছে বিসিসিআই। ১০০ শতাংশ ্মযাচ পি কাটা দিয়েছে বিরাট কোহলির। সেইসঙ্গেই গৌতম গম্ভীরের ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা েহেয়েছে।
এলএসজি বনাম আরসিবি ম্যাচ শেষে বাকযুদ্ধে জড়িয়েছিলেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর
এমন ঘটনা নিেয়ে আবার মুখ খুললেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। এই শাস্তির থেকেও তাদের আরও বড় শাস্তি হওয়া উচিত্ ছিল বলেই মনে করছেন সুনীল গাভাসকর। তাঁর মতে বিরাট কোহলির মতো ক্রিকেটারের ১০০ শতাংশ ম্যাচ পি কাটা হলেও, এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া উচিত্ বলে মনে করছেন সুনীল গাভাসকর। সেইজন্য কয়েকটি ম্যাচ থেকে তাদের অব্যহতি নিতে বলা উচিত্ বলেও মনে করছেন সুনীল গাভাসকর।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আমার দৃষ্টিভঙ্গিতে এটাইই মনে হয় যে েমন একটা কিছু করা উচিত্ যাতে ভবিষ্যতে ফের এমন কোনো অপ্রিয় ঘটনা ঘটতে দেখা না যায়। যদি দেখা যায় যে এখন থেকে ১০ বছর আগে এমনই একটা ঘটনা হয়েছিল হরভজন সিং এবং শ্রীসন্থের মধ্যে। এজন্যই আগামী কয়েকটা ম্যাচে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া যেতে পারে। একটা জিনিসই নিশ্চিত করতে হবে যে এই ঘটনা যাতে পরবর্তীকালে আর না হতে পারে। সেদিকেই নজর দিতে হবে। আর তার ফলে যেন দলের কোনওরকম ক্ষতি না হয়”।
বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে সেই ঘটনা নিয়েেই মুহূর্তে উত্তাল রয়েছে ক্রিকেট বিশ্ব। এই ঘটনার জের কতদূর পর্যন্ত গড়ায় সেদিকেই এখন নজর থাকবে সকলের।