সিএসকের প্রথম ম্যাচের একাদশ বাছলেন আকাশ চোপড়া

প্রথম ম্যাচে মইন আলি ও দীপক চাহারকে ছাড়াই নামতে হতে পারে চেন্নাইকে

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Facebook)

২৬শে মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আকাশ চোপড়া আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচের জন্য তাঁর পছন্দ অনুযায়ী চেন্নাই সুপার কিংসের (সিএসকে) একাদশ নির্বাচন করেছেন৷ উল্লেখ্য, গতবারের চ্যাম্পিয়নরা মরসুমের প্রথম ম্যাচে তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না।

সিএসকে ২৬শে মার্চ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ম্যাচে মইন আলি এবং দীপক চাহারের পরিষেবা পাবে না, তা একপ্রকার নিশ্চিত। আলি এখনও তাঁর ভিসার জন্য অপেক্ষা করছেন, চাহার চোটের সমস্যা থেকে সেরে উঠতে পারেননি।

ওপেনার হিসেবে নির্বাচন করেছেন রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়েকে

“কিছু জটিলতা আছে। মইন আলিকে না পাওয়া গেলে প্রথম ম্যাচে চার বিদেশী কে হবেন? আমি রুতুরাজ গায়কওয়াড়ের পাশাপাশি ডেভন কনওয়েকে ওপেনার হিসেবে বাছব। বাঁহাতি ওপেনার পাওয়া যাবে। আলির অনুপস্থিতিতে, প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স খেলোয়াড় চেন্নাই সুপার কিংস ব্যাটিং গ্রুপের বাকি অংশ বেছে নেন। 

নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া জানিয়েছেন, “৩ নম্বরে, মইন আলি না থাকলে রবিন উথাপ্পা। একবার মইন আলি এলে, আপনাকে আবার আপনার বিদেশী দল নিয়ে ভাবতে হবে, আপনি কোন পথে যেতে চান। তারপরে আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা এবং তারপরে শিবম দুবে, এমএস ধোনি ৭ নম্বরে।”

দীপক চাহারের অনুপস্থিতির ফলে, আকাশ চোপড়া চেন্নাই সুপার কিংসের সীম বোলিং বিভাগ বাছাই করেছেন। “এর পর ডোয়েন ব্রাভো। আমি হাঙ্গারগেকার, ক্রিস জর্ডান এবং অ্যাডাম মিলনেকে আমার দলে রেখেছি। তাই আমার চার বিদেশী খেলোয়াড় হলেন ডোয়েন ব্রাভো, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডান এবং ডেভন কনওয়ে। চাহারকে পাওয়া গেলে জর্ডান বা ব্রাভোর মধ্যে থেকে একজন খেলবে।”

আকাশ চোপড়ার মতে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, রাজবর্ধন হাঙ্গারগেকার, ক্রিস জর্ডান, অ্যাডাম মিল্‌ন। 

close whatsapp