গত বছরের স্মৃতি মনে রাখতে চাননা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা
আপডেট করা - Apr 12, 2023 2:58 pm

গতবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবারের আইিপএলে দশ নম্বরেি থামতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই জায়গা থেকেই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবারই এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স । দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতবছরের থেকে এবার অনেকটাই আলাদা চিত্র মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের। গতবছরের সেই স্মৃতি যে রোহিত শর্মা মনে রাখতে চাননা, তা কার্যত ম্যাচ শেষেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের গায়ে ছিল লাস্ট বয়ের তকমা। ২০২২ সালে টানা আট ম্যাচ হারের পর প্রথম জয়েকর মুখ দেখেছিল তারা। আইপিএলের ইতিহাসে প্রথমবার টানা এতগুলো ম্যাচের হারের স্বাক্ষী থাকতে হয়েছিল পাঁচবারের আইপি্এল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। গতবার মাত্র চারটি ম্যাচই জিততে পেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই স্মৃতিই মনে রাখতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। এমবকী গতবার প্রথম কোন ম্যাচ জিতেছিল তাও নাকি এখন আর মনে নেই রোহিত শর্মার।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
এবারের আইপিএলেও শুরুটা যে তারা খুব একটা ভালভাবে করতে পেরেছিল তা কিন্তু নয়। বরং প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই ঘুরে দাঁড়িয়েছে তারা। সেই ম্যাচেই দীর্ঘ ৮০৮ দিন পর ফের অর্ধশতরান পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচ জয়ের পর যে মুম্বই ইন্ডিয়ান্সের আত্মবিশ্বাস এখন অনেকটাই বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই জয়ের ধারাটাই এখন ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের পর এখন অনেকটাই স্বস্তির আবহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সেই ম্যাচের পরই রোহিত শর্মা জানিয়েছেন, “যেকোনও মরসুমের প্রথম ম্যাচ জিততে পারাটা সবসময়ই দলের কাছে একটা বিশেষ মুহূর্ত। গত বছর আমরা অত্যন্ত কষ্ট করেছিনাম। পাঁচ, ছয় ম্যাচ। সত্যি কথা বলতে কী গতবার আমরা প্রথম ম্যাচ কবে জিতেছিলাম সেটাও আমি এখন মনে করতে পারছি না”।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই এই মরসুমে প্রথমবার অর্ধশতরান পেয়েছেন রোহিত শর্মা। সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স জয়ের খাতাও খুলেছে। যদিো এখনও ্নেকটা পথ চলা বাকি রয়েছে তাদের। এই ধারা মুম্বই ইন্ডিয়ান্স অব্যহত রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।