আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: পঞ্জাব কিংস – শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য একাদশ

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ১৬ তম সংস্করণে ১লা এপ্রিল মোহালিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে প্ৰথম ম্যাচ খেলতে নামবে পঞ্জাব কিংস (পিবিকেএস)। পঞ্জাব কিংস দলটি আইপিএলের ১৫টি মরসুম খেলে মাত্র দুটি মরসুমে প্লেঅফসে উঠতে পেরেছে। এই দলে অনেক নামি খেলোয়াড়রা খেললেও সামগ্রিকভাবে তারা আইপিএলে খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। ২০১৪ সালে আইপিএলের ফাইনালে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হয়েছিল।

আইপিএল ২০১৯ থেকে ২০২২ অবধি সবকটি মরসুমেই দলটি ষষ্ঠ স্থানে শেষ করেছিল। তবে এই মরসুমে নিশ্চয় নিজেদের অবস্থানের পরিবর্তন করতে চাইবে পঞ্জাব কিংস। তাদের দলে অনেক বড় বড় খেলোয়াড়রা রয়েছেন যারা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রমান করেছেন। দলের প্রত্যেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারলে পিবিকেএস এবারের আইপিএলে অবশ্যই ভালো ফলাফল করবে।

পঞ্জাব কিংসের শক্তি

অধিনায়ক শিখর ধাওয়ান খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। তিনি এর আগেও আইপিএলে অধিনায়কত্ব করেছেন। তাই ব্যাটিং এবং অধিনায়কত্ব দুই জায়গাতেই তিনি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন। এছাড়াও দলে ভানুকা রাজাপক্ষ, কাগিসো রাবাডা এবং লিয়াম লিভিংস্টোনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। তারা ইংল্যান্ডের ফর্মে থাকা অলরাউন্ডার স্যাম কারানকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কিনেছেন। তিনি দলে অনেকটা শক্তি যোগ করেছেন। এছাড়াও রয়েছেন অর্শদীপ সিং যার কাছেও বেশ ভালোই অভিজ্ঞতা রয়েছে। তিনি পাওয়ার প্লে এবং ডেথ দুই পরিস্থিতিতেই দক্ষতার সাথে বোলিং করতে পারেন। ব্যাটিং বোলিং দুটি ক্ষেত্রেই পঞ্জাব কিংসকে বেশ শক্তিশালী দেখাচ্ছে।

পঞ্জাব কিংসের দুর্বলতা

অধিনায়ক শিখর ধাওয়ান অধিনায়ক হিসেবে খুব একটা সফল হননি। অন্যদিকে তরুণ খেলোয়াড়দের মধ্যে এমন কেউ নেই যারা এর আগে আইপিএলে খুব ভালো প্রদর্শন করেছেন। এছাড়াও পেস আক্রমণ খুব শক্তিশালী হলেও স্পিন আক্রমণ ততোটা শক্তিশালী নয়। আগের বছর দীপক চাহার বল হাতে তেমন কিছু করতে পারেননি। এবারে যদি তিনি এবং লিভিংস্টোন বল হাতে ভালো প্রদর্শন করতে ব্যর্থ হন তবে পঞ্জাব কিংসকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে।

সম্পূর্ণ স্কোয়াড

শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, জীতেশ শর্মা, শাহরুখ খান, সিকান্দার রাজা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, অর্শদীপ সিং, নাথান এলিস, বলতেজ সিং, স্যাম কারান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদ্বথ কাভেরাপ্পা, শিবম সিং, মোহিত রাঠি।

পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ

শিখর ধাওয়ান (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, প্রভসিমরান সিং, স্যাম কারান, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার।

আইপিএল ২০২৩-এ পিবিকেএসের সম্পূর্ণ সূচি

ম্যাচ নম্বর তারিখ ম্যাচ কেন্দ্র সময় (ভারতীয়)
এপ্রিল ১ পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স মোহালি দুপুর ৩:৩০
এপ্রিল ৫ রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস গুয়াহাটি সন্ধ্যা ৭:৩০
১৪ এপ্রিল ৯ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০
১৮ এপ্রিল ১৩ পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটানস মোহালি সন্ধ্যা ৭:৩০
২১ এপ্রিল ১৫ লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস লখনউ সন্ধ্যা ৭:৩০
২৭ এপ্রিল ২০ পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোহালি দুপুর ৩:৩০
৩১ এপ্রিল ২২ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস মুম্বাই সন্ধ্যা ৭:৩০
৩৮ এপ্রিল ২৪ পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস মোহালি সন্ধ্যা ৭:৩০
৪১ এপ্রিল ৩০ চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস চেন্নাই দুপুর ৩:৩০
৪৫ মে ৩ পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স মোহালি সন্ধ্যা ৭:৩০
৫৩ মে ৮ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস কলকাতা সন্ধ্যা ৭:৩০
৫৯ মে ১৩ দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস দিল্লী সন্ধ্যা ৭:৩০
৬৪ মে ১৭ পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ধর্মশালা সন্ধ্যা ৭:৩০
৬৬ মে ১৯ পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ধর্মশালা সন্ধ্যা ৭:৩০

 

 

close whatsapp