আইপিএল ২০২২, ম্যাচ ১৯: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

কুলদীপ যাদব তাঁর পুরনো দলের বিরুদ্ধে উইকেট তুলতে চাইবেন

Kuldeep Yadav
Kuldeep Yadav. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার আইপিএল ২০২২-এর ১৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচে আন্দ্রে রাসেল আউট হওয়ার পর মনে হচ্ছিল নাইট রাইডার্স ম্যাচটি হেরে যাবে। যাইহোক, অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের ভিন্ন পরিকল্পনা ছিল এবং মাত্র ১৫ বলে ৫৬* রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলে তাঁর দলকে ২৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রাহানের ফর্ম ম্যানেজমেন্টের জন্য কিছুটা উদ্বেগের বিষয়। 

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচ জেতার পর ছন্দ হারিয়েছে এবং গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরপর ম্যাচ হেরেছে। মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামা অনরিখ নর্কিয়াকে বল হাতে কার্যকরী দেখায়নি। পৃথ্বী শ দুর্দান্ত ফর্মে ছিলেন। বিস্ফোরক মেজাজের ঋষভ পান্তকে যত তাড়াতাড়ি সম্ভব ফর্মে ফিরতে হবে।

পিচ রিপোর্ট

ব্যাটাররা তাদের শটের জন্য সম্পূর্ণ মূল্য পাবেন ব্র্যাবোর্ন স্টেডিয়ামের পিচে। স্পিনারদের জন্য পরিস্থিতি অনুকূল হবে। পেসারদের ব্যাক অফ আ লেংথে বোলিং করতে হবে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

আজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, উমেশ যাদব, রাসিখ সালাম, বরুণ চক্রবর্তী।

দিল্লি ক্যাপিটালস  

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ললিত যাদব, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

নীতিশ রানা – এই টুর্নামেন্টে এখনও জ্বলে উঠতে পারেননি। তবে দিল্লির পেসারদের ছন্দের অভাবকে কাজে লাগিয়ে ফর্মে ফিরতে পারেন নীতিশ।

পৃথ্বী শ – পাওয়ারপ্লেতে বিধ্বংসী হয়ে উঠতে পারেন। আগের ম্যাচে ৩৪ বলে ৬১ রান করেছেন। ৩ ম্যাচ খেলে ১০৯ রান করেছেন ৩৬.৩৩ গড়ে।

অলরাউন্ডার

আন্দ্রে রাসেল – ৫৩ গড়ে ১০৬ রান করেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৭০ করেছিলেন। ২টি উইকেটও পেয়েছেন।

অক্ষর প্যাটেল – কেকেআরের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে দুর্বল। তাঁর বাঁ-হাতি স্পিন কার্যকরী হতে পারে কেকেআরের মিডল অর্ডারের বিরুদ্ধে।

বোলার

উমেশ যাদব – ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে আছেন উমেশ। প্রত্যেক পাওয়ারপ্লেতেই অন্তত একটি হলেও উইকেট নিয়েছেন।

কুলদীপ যাদব – ৩ ম্যাচে ৬ উইকেট নেওয়া কুলদীপ তাঁর পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন। এখনও অবধি সেরা বোলিং ১৮/৩।

উইকেটকিপার

ঋষভ পান্ত – ৩ ম্যাচে ৮৩ রান করেছেন ৪১.৫ গড় এবং ১২৩.৮৮ স্ট্রাইক রেটে। এখনও বিস্ফোরক মেজাজের পান্তকে দেখা যায়নি এই টুর্নামেন্টে, তবে কেকেআরের বিরুদ্ধে নিজের পরিচিত মেজাজে ফিরতে চাইবেন।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ভেঙ্কটেশ আইয়ার, পৃথ্বী শ, নীতিশ রানা (অধিনায়ক), ঋষভ পান্ত , রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, কুলদীপ যাদব (সহ-অধিনায়ক)

close whatsapp