‘সবচেয়ে খারাপ পারফর্ম করা দল’ পাঞ্জাব কিংসের রিটেনশন তালিকা নির্বাচন করলেন আকাশ চোপড়া

মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক হিসেবে ধরে রাখতে চান তিনি

Punjab Kings
Punjab Kings. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের আটটি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা জমা দেওয়ার সময়সীমা ৩০শে নভেম্বর অবশেষে এসেই গেল। সব দলই এমন খেলোয়াড়দের ধরে রাখতে চায়ছে যাদের ফ্র্যাঞ্চাইজি মনে করছে আগামী তিন বছর দমের হয়ে পারফর্ম করবে। প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) লিগের সবচেয়ে খারাপ পারফর্ম করা দল হিসেবে অভিহিত করে, তাদের রিটেনশন তালিকা কেমন হতে পারে সেই নিয়ে তাঁর মত জানিয়েছেন।  

কেন তিনি পাঞ্জাব কিংসকে সবচেয়ে খারাপ পারফর্ম করা দল মনে করেন, ব্যাখ্যা করলেন আকাশ চোপড়া

চোপড়া এর আগে বলেছিলেন যে কেএল রাহুল যদি মোহালি-কেন্দ্রিক এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিজেকে বিচ্ছিন্ন করেন, তবে, পাঞ্জাব দলের আগামী মরসুমের জন্য অধিনায়ক হিসাবে মায়াঙ্ক আগরওয়ালকে নিয়োগ করা উচিত। সেই একই কথার তিনি পুনরাবৃত্তি করলেন।  

“পাঞ্জাব টুর্নামেন্টের সবচেয়ে খারাপ পারফর্ম করা দল। তারা সবচেয়ে কমবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে এবং গত কয়েক বছর ধরে করতে পারেনি। তারা কখনোই ফাইনাল জিততে পারেনি। যদি রিপোর্ট বিশ্বাস করা যায়, তবে বলা যায় কেএল রাহুল বিদায় নিচ্ছেন। তাই তিনি যদি যান, মায়াঙ্ক আগরওয়াল আমার প্রথম পছন্দ হবে অধিনায়ক হিসেবে,” আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।  

এইডেন মার্করাম এগিয়ে থাকবেন সাম্প্রতিক ফর্মের বিচারে: আকাশ চোপড়া

আকাশ চোপড়া আরও যোগ করেছেন যে এইডেন মার্করাম বা নিকোলাস পুরানের মধ্যে একজনকে পিবিকেএস ধরে রাখবে। যদিও তিনি মার্করামের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাঁকে এগিয়ে রেখেছেন। চোপড়া আরও জানিয়েছেন যে ক্রিস গেইলকে পিবিকেএসের প্রয়োজন নেই।  

“আমি মার্করাম এবং নিকোলাস পুরানের মধ্যে একজনের কথা ভাবব। মার্করাম আমার কাছে এগিয়ে থাকবেন কারণ তাঁর সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে। নিকোলাস পুরান কিছুটা হতাশ করেছেন। আমি যদিও একজনকেও ধরে রাখব না। ক্রিস গেইল – না, তাঁকেও দরকার নেই,” যোগ করেছেন চোপড়া।  

আকাশ চোপড়ার মনে হয়েছে পিবিকেএস মহম্মদ শামিকে ধরে রাখার সম্ভাবনা নিয়েও ভাবতে পারে এবং জানিয়েছেন যে শামিকে বেশী টাকায় ধরে রাখা হবে নাকি নিলামে সস্তায় কেনা হবে তা ফ্র্যাঞ্চাইজিকে সিদ্ধান্ত নিতে হবে।  

“আপনার মহম্মদ শামির কথা ভাবা উচিত কারণ আপনি খুব কম ভারতীয় ফাস্ট বোলার পাবেন। কিন্তু ভেবে দেখুন, আপনি তাকে ১০-১২ কোটি টাকায় ধরে রাখবেন নাকি কম দামে নিলাম থেকে নেবেন,” চোপড়া বলেছেন। 

চোপড়া মনে করেন শাহরুখ খান একজন ‘হট পিক’ হবেন, এবং রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং-ও পাঞ্জাবের রাডারে থাকবে। 

আনক্যাপড ভারতীয়দের দিকে যাচ্ছি – শাহরুখ খান আমার হট পিক হবেন। আপনি তাকে বেশী টাকা দেওয়ার চেয়ে তাকে ৪ কোটিতে রাখতে চায়বেন। রবি বিষ্ণোই – আমি অবশ্যই তাকে নিয়ে ভাবব, তাকে বা আর্শদীপকে ধরে রাখা যাবে,” চোপড়া শেষে বলেছেন। 

close whatsapp