প্রত্যাশা মতো পারফর্ম্যান্স করতে পারছেন না ওয়ানিন্দু হাসারঙ্গা, মনে করেন অজয় জাদেজা
আপডেট করা - May 5, 2022 7:20 pm

আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশ্য এখনও তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। তাই খানিকটা স্বস্তি ফিরলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এখনই পুরোপুরি চাপমুক্ত নন। এরইমাঝে আরসিবি শিবিরের আরও এক তারকার অবদান নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কেনা হলেও, সেউ পরিমাণ পারফরম্যান্স এখনও পর্যন্ত তিনি দেখাতে পারেননি বলেই মনে করছেন অজয় জাদেজা।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুটা ভালভাবে করলেও, মাঝপথে তাদের ছন্দপতন হয়েছে। পরপর ম্যাচ হেরে ক্রমশই যেন দেওয়ালে পিঠ ঠেকতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এমন পরিস্থিতি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের জয়টা অন্যত্ন প্রয়োজনীয় ছিল। আর সেটাই করতে পেরেছেন ফাফ ডুপ্লেসিরা। কিন্তু বেঙ্গালুরুর হয়ে ওয়ানিন্দু হাসারঙ্গার পারফরম্যান্স মন কাড়তে পাকরেনি অজয় জাদেজার।
তিনি বল হাতে উইকেট তুললেও, ব্যাট হাতে কিন্তু শেষ মুহূর্তে নেমে কোনওরকম সাহায্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে করতে পারেননি। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিং দক্ষতার জন্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটারকে এবার দলে নিয়েছিল। প্রথমের দিকে বল হাতে বেশ ভালই পারফরম্যান্স প্রদর্শন করেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন তাঁর বোলিংয়েরও ধার কমেছে।
এখনও পর্যন্ত এবারের আইপিএলে ১৬টি উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা
এবারের মেগা নিলাম থেকে ওয়ানিন্দু হাসারঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই প্রসঙ্গেই ক্রিকবাজকে দেওয়া একর সাক্ষাতকারে অজয় জাদেজা জানিয়েছেন, “১০ ম্যাচ খেলা হয়ে গেলেও হাসারঙ্গা এখনও পর্যন্ত তার পারফরম্যান্স দেখাতে পারেননি। এবারের আইপিএলে তাঁকে নিয়ে বেশ হৈচৈ হয়েছে, কিন্তু বেশকিছু ম্যাচে মাত্র দুই থেকে তিন ওভার করেছেন তিনি। আমার মনে হয় না প্রত্যাশা মতো পারফরম্যান্স দেখাতে পেরেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা”।
এছাড়াও অজয় জাদেজা আরও জানিয়েছেন, “তাদের দলে বেশকিছু ভারতীয় স্পিনারও রয়েছে। যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হাসারঙ্গা অবশ্য বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। কিন্তু যে সময় তিনি ব্যাটিং করতে আসেন, ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। তাই আমার মতে হাসারঙ্গার পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোনও বোলারকে খেলাতে পারে। তারফলে হর্শাল পটেলরা খানিকটা হলেও সুবিধা পাবেন”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৬টি উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। যারমধ্যে একবারই ২০ রান দিয়ে একা ৪ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু অল রাউন্ডার হাসারঙ্গার সুবিধা কিন্তু তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে এখনও পর্যন্ত তেমন পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি হাসারঙ্গা। সেজন্যই এই দিক নিয়ে এবার একটু ভাববার পরামর্শ দিলেন অজয় জাদেজা।