আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার
আপডেট করা - May 30, 2023 10:20 pm
৫. মোহিত শর্মা

এবারের আইপিএলে স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে মোহিত শর্মার। গুজরাত টাইটান্স শিবিরে থাকলেও প্রথম তিনটি ম্যাাচে দেখা যায়নি এই ক্রিকেটারকে। গুজরাত টাইটান্সের চতুর্থ ম্যাচ থেকেই মাঠে নেমেছিলেন তিনি। তাঁর ওপর ভরসা করে যে গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট খুব একটা ভুল করেনি তা বলার অপেক্ষা রাখে না। প্রতম দিকে তাঁর নাম নিয়ে সেভাবে আলোচনা না হলেও, প্রতিযোগিতা এগনোর সঙ্গে সঙ্গে মোহিত শর্মা নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন।
ফাইনাল পর্যন্ত গুজরাত টাইটান্সের অন্যতম সেরা পারফর্মার এই তারকা বোলার। শুধুমাত্র গুজরাত টাইটান্সই নয়। এবারের আইপিএলেরই অন্যতম সেরা বোলিং পারফরম্যান্সের মালিক মোহিত শর্মা। এই আইপিেলে ১৪টি ম্যাচ খেলেছেন মোহিত শর্মা। সেখানেই তাঁর ঝুলিতে এসেছে ২৭টি উইকেট। মহম্মদ সামির থেকে মাত্র এক উইকেট পিছনে রয়েছেন তিনি। ফাইনালের মঞ্চেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মোহিত শর্মা। এছাড়াও এবারের আইপিএলে দুবার চার উইকেট পেয়েছেন মোহিত শর্মা।
এবারের আইপিএলে মোহিত শর্মার সেরা পারফরম্যান্স মাত্র ১০ দিয়ে ৫ উইকেট তুলে নেওয়া। ১৪টি ম্যাচ খেলে ৩৬১ রান দিয়ে ২৭ উইকেট তুলে নিয়েছেন এবার মোহিত শর্মা।