আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার
আপডেট করা - May 30, 2023 10:20 pm
৪. মহম্মদ সামি

এবারের আইপিএল শুরু হওয়ার াগে কেউই মহম্মদ সামিকে পার্পল ক্যাপ জয়ের দাবীদার হিসাবে ধরেননি। কিন্তু আইপিএলের শেষে গোটা ছবিটাই বদলে গিয়েছে। গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হতে পারকেনি ঠিকই। কিন্তু একের পর এক পুরস্কার গিয়েছে তাদের ঝুলিতেই। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। াইপিেলের ম়্চে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গেই এবারের আইপিএলের পার্পল ক্যাপও উঠেছে ভারতীয় দলের এইঅ তারকা বোলারের মাথাতেই।
এবারের আইপিএলে ১৭টি ইনিংস খেলেছেন মহম্মদ সামি। সেখানেই তাঁর ঝুলিতে এসেছে ২৮টি উইকেট। মহম্মদ সামির রেকর্ড এবার কেউই ছুঁতে পারেননি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে েকাধিক সাফল্যও। গোটা আইপিএলে এবারে ৬৪ ওভার বোলিং করেছেন মহম্মদ সামি। সেইজন্য নিজের সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ধরে রাখতে পেরেছেন তিনি।