ফর্ম ফিরে পাওয়ার জন্য কোহলিকে দশ বছর আগে ফিরে যেতে বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক
আইপিএল ২০২২-এ তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন কোহলি
আপডেট করা - May 13, 2022 7:33 pm

গত সপ্তাহান্তে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গোল্ডেন ডাকে আউট হওয়ার পর আইপিএল ২০২২-এ বিরাট কোহলির খারাপ ফর্মকে কেন্দ্র করে কোলাহল আরও তীব্র হয়েছে। এই মরসুমে তৃতীয়বারের মতো কোহলি প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন এবং দ্বিতীয়বার এসআরএইচের বিরুদ্ধে।
ব্যাটিং মেগাস্টারের দুর্বিষহ ফর্ম সম্পর্কে মতামত জানিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেছেন যে বিরাটকে যা করতে হবে তা হল তাঁর অতীত পুনর্বিবেচনা করা এবং নিজেকে এই অবস্থা থেকে বের করে আনার জন্য তাঁকে ভাবতে হবে কেন তিনি ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন। এই বিষয়ে ২০০৫ অ্যাশেজ-জয়ী অধিনায়ক বলেছেন যে ৩৩ বছর বয়সী ব্যাটারকে তিনি গত এক দশক ধিরে অর্জিত তাঁর তারকা ব্যক্তিত্ব ভুলে যেতে হবে যা্তে তিনি মানসিকভাবে ভালো জায়গায় থাকেন।
কোহলিকে প্রাথমিক অ থেকে ১০ রান দেখে খেলার পরামর্শ মাইকেল ভনের
“আমি আশা করি ফাফ ডু প্লেসি কোহলির সাথে কথা বলেছে এবং তাকে বলেছে – ‘১০ বছর ফিরে যাও যখন তোমার এই প্রোফাইলটি ছিল না। তুমি বিবাহিত নও এবং তোমার কোন সন্তান নেই। তুমি মাঠে নেমে বলটি মারতে এবং কিছু মজা করতে যাচ্ছ। ভুলে যাও তোমার বয়স, ভুলে যাও তুমি কী করেছ,” ভন ক্রিকবাজকে বলেছেন।
ভন আরও বলেন, “যদি সে ৩৫-এ পোঁছতে পারে, আমি মনে করি সে বড় রান পাবে। এটি কেবলমাত্র সেই প্রাথমিক ০ থেকে ১০ রান যেখানে সে লড়াই করছে। যদি সে দূরে সরে যেতে পারে এবং সেই তারুণ্যের দিকে ফিরে তাকাতে পারে তবে সে বিপজ্জনক হতে চলেছে।”
বিরাট কোহলি চলমান মরসুমে শুধুমাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন এবং এর পাশাপাশি দুটি ৪০+ স্কোর নথিভুক্ত করেছেন। ব্যাটিং আইকন এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১৯.৬৪ গড়ে ২১৬ রান সংগ্রহ করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৩ই মে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাদের পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার সময় নিজের সেরা দেওয়ার আশা করবেন। ইতোমধ্যেই ১৪ পয়েন্ট পাওয়া আরসিবি কম করে একটি জয় পেলেই প্লে-অফে যাওয়া প্রায় পাকা করে ফেলবে।