আইপিএল ২০২২, ম্যাচ ২৪ঃ রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Apr 13, 2022 9:29 pm

প্রিভিউ
বৃহস্পতিবার আইপিএলের ২৪ তম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে দুই দলই দুরন্ত ছন্দে রয়েছে। জয় দিয়েই এবারের আইপিএলের শুরুটা করেছে দুই শিবিরই। এই মুহূর্তে চার ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। আর সেখানেই তিন ম্যাচে জিতে আইপিএলের লিগ টেবিলে আপাতত প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল রাজস্থান রয়্যালস। আর সেখানেই লোকেশ রাহুলদের ৩ রানে হারিয়েছিল সঞ্জু স্যামসনের দল। অবশ্যই সেই জয় এসেছিল বোলারদের হাত ধরে। দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।
অনযদিকে এবারের আইপিএলের ধারাবাহিক দলগুলোর মধ্যে অন্যতম হল গুজরাত টাইান্সও। প্রথম ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা। চার ম্যাচ খেলে গুজরাত টাইটান্সও তিনটিতে জয় হাসিল করে নিয়েছে। শেষ ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল। সেখানেই ৮ উইকেটে হারতে হয়েছিল হার্দিক পান্ডিয়াদের। ব্যাটিংয়ে যেমন বড় পারফরম্যান্স তারা দেখাতে পারেনি, তেমনই বোলিংয়েই হায়দরাবাদ ব্যাটিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি গুজরাত টাইটান্স।
যদিও সেইসব এখন অতীত। এবার গুজরাত টাইটান্সের সামনে এবার রাজস্থান রয়্যালসে। রাজস্থানে যেমন ব্যাটিং লাইনআপে রয়েছে বড় নাম, তেমনই বোলিংয়েও রয়েছেন যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট এবং অশ্বিন, প্রসিদ্ধ কৃষ্ণাদের মতো ক্রিকেটাররা। অন্যদিকে গুজরাতও লড়াই তাদের টক্কর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। হবে নাই বা কেন সেই দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ম্যাথু ওয়েডদের মোত ক্রিকেটাররা। গতম্যাচ হারলেও এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া গুজরাত টাইটান্সও।
পিচ রিপোর্ট
বৃহস্পতিবার ডিওয়াই পটেল স্টেডিয়ামে খেলতে নামবে দুই দল। এই পিচেই চেন্নাই সুপার কিংস ২১৬ রান তুলেছিল। আবার জবাবে ব্যাট করতে বেঙ্গালুরুও ১৯৩ রান করেছে। অর্থাত্ এই পিচ যে এই ম্যাচেও ব্যাটারদেরই বেশী সাহায্য করবে, তা বলার অপেক্ষা রাখে না। পেসাররা অবশ্য এই পিচ থেকে খুব একটা সুবিধা তুলতে পারবেন না। তবে স্পিনারদের জন্য যথেষ্ট সুবিধা থাকবে বলেই মনে করা হচ্ছে।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস- দেবদূত পাড়িক্কল, জস বাটলার, সঞ্জু স্যামসন, ফান ডার ডুসেন, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল
গুজরাত টাইটান্স- শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, রশিদ খান, অভিনব মনোহর, মহম্মদ সামি, লোকি ফার্গুসন, দর্শন নালকান্ডে
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
যুজবেন্দ্র চাহাল – এই মুহূর্তে আইপিএলের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল। আইপিএলের শুরু থেকেই এবার বল হাতে দুরন্ত পারফরম্যান্স রয়েছে তাঁর। প্রতি ম্যাচেই উইকেটের ঝুলি পরিপূর্ণ যুজবেন্দ্র চাহালের। মাচ্র ৪ ম্যাচ খেলেই ১১টি উইকেট শিকার করা হয়ে গিয়েছে যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয় আইপিএলের মঞ্চে ১৫০ উইকেট নেওারও রেকর্ড গড়েছেন তিনি। এই মুহূর্তে যুজবেন্দ্র চাহালের ইকনমি রয়েছে ৬.৫০।
জস বাটলার- এবারের আইপিএলে শুরু থেকে দুর্ধর্ষ ছন্দে রয়েছেন জস বাটলারও। এখনও পর্যন্ত এবারের আইপিএলে একমাত্ সেঞ্চুরী রয়েছে জস বাটলারেরই। আইপিএলের মঞ্চে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপও রয়েছে তাঁরই মাথায়। আইপিএলের চার ম্যাচে জস বাটলারের ব্যাটে রান এসেছে ২১৮। স্ট্রাইকরেট রয়েছে ১৪১.৫৫ এবং গড় রয়েছে ৭২.৬৬
হার্দিক পান্ডিয়া- আইপিএলের মঞ্চ দিয়েই প্রায় ছমাস পর মাঠে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। প্রথম ম্যাচ থেকেই যেন সেই পুরনো ফর্মে রয়েছেন তিনি। ব্যাটে এখনও পর্যন্ত বড় রান না এলেও, সেই জায়গায় পৌঁছতে খুব একটা দেরী নেই হার্দিকের। বল হাতে অবশ্য সফল হয়েছেন তিনি। এখনও পর্যন্ত চার ম্যাচে হার্দিক পান্ডিয়া করেছেন ১৪১ রান। তাঁর গড় রয়েছে ৪৭ এবং বল হাতে হার্দিকের উইকেট রয়েছে তিনটি।
রাজস্থান রয়্যালস ও গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য একাদশ
জস বাটলার, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, শুভমন গিল, শিমরন হেটমায়ার (সহ অধিনায়ক), সাই সুদর্শন, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান, ট্রেন্ট বোল্ট