বিরাট কোহলির স্টাম্প ছিটকে দেওয়া শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশাঙ্কা চোট পেয়ে টি-২০ বিশ্বকাপের বাইরে

এখনও অবধি ৬ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা

Dilshan Madushanka
Dilshan Madushanka. (Photo by Raj Kumar/IANS)

অস্ট্রেলিয়ায় ১৬ই অক্টোবর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। তবে দ্বীপরাষ্ট্রের জন্যদিনের শুরুটা ভালো হল না। তাদের পেস বোলার দিলশান মাদুশাঙ্কা টুর্নামেন্টের আগে অনুশীলনের সময় কোয়াড্রিসেপ্সে চোট পেয়ে মেগা ইভেন্ট থেকে বাদ পড়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) মাদুশাঙ্কাকে অনুশীলন থেকে দূরে থাকতে দেখা গিয়েছিল এবং তাঁকে এমআরআই স্ক্যান করতে পাঠানো হয়েছিল। তখনই সন্দেহ করা হয়েছিল তিনি আঘাত পেয়েছেন এবং সেই আঘাতের তীব্রতা কতটা তখন তা আন্দাজ করা যায়নি। যদিও প্রাথমিক লক্ষণ গুরুতর ছিল না, তবে দলের সূত্র মেলবোর্ন থেকে নিশ্চিত করেছে যে ২২ বছর বয়সী কোয়াড্রিসেপ্সের চোটে কাবু হয়েছেন।

সেই এমআরআই রিপোর্টে দেখা গেছে ডান কোয়াড্রিসেপস পেশীতে আঘাত রয়েছে তাঁর। এর জন্য অন্তত চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন তাঁর। ফলে কুড়ি ওভারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় উদীয়মান পেসারের। শ্রীলঙ্কা দলের পেস বিভাগের জন্যও এটি একটি দুঃসংবাদ।

এশিয়া কাপ ২০২২-এ ভালো ফর্মে ছিলেন দিলশান মাদুশাঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শীঘ্রই তাঁর বদলির নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। মাদুশাঙ্কার চোটের ফলে শ্রীলঙ্কাকে এখন তাঁর পরিবর্ত খেলোয়াড় খোঁজার জন্য বেশ ভাবনাচিন্তা করতে হবে। কারণ বাঁ-হাতি হওয়ার কারণে মাদুশাঙ্কার ডেলিভারি এমন একটি কোণ থেকে আসতে যা সাধারণত ডান-হাতি ব্যাটারদের জন্য সমস্যাজনক হয়। রিজার্ভ তালিকায় থাকা বিনুরা ফার্নান্ডো সুযোগ পেতে পারেন।  

এশিয়া কাপ ২০২২-এ ২২ বছর বয়সী পেসার মাদুশাঙ্কার টি-২০ অভিষেক হয়েছিল এবং তাঁর পারফরম্যান্স, বিশেষ করে ভারতের বিরুদ্ধে, অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি তাঁর ছয় ম্যাচের ছোট কেরিয়ারে মোট ৬ উইকেট নিয়েছেন ৭.৭৫ ইকোনমি রেটে। ভারতের বিরুদ্ধে তিনি অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন এবং বিরাট কোহলির স্টাম্প ছিটকে দিয়ে তাঁকে ডাকে আউট করা ছাড়াও ঋষভ পান্ত ও দীপক হুডার উইকেটও নিয়েছিলেন। সেই ম্যাচের ৪-০-২৪-৩ তাঁর কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। 

close whatsapp