মুম্বই ইন্ডিয়ান্সের প্লেঅফে পৌঁছনোর পর উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর, প্রশংসা করলেন শুভমন গিলের
আপডেট করা - May 22, 2023 1:56 pm

রবি্বার সানরাইজার্স হাদরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স জিতলেও পুরোপুরি স্বস্তিতে ছি্লেন না তারা। রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের দিকেই নজর ছিল তাদের। সেখানে বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরী যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে খানিকটা হয়ও ভয়ের সঞ্চার করেছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের ত্রাতার ভূমিকায় এদিন দেখা গিয়েছিল শুভমন গিলকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের প্লেঅফে জায়গা পাকা করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই ক্যামেরণ গ্রীণের পাশাপাশি সুবমন গিলকেও ধন্যবাদ জানিয়েছেন সচিন তেন্ডুলকর।
মুম্বই ইন্ডিয়ান্স প্লেঅফে জায়গা পাকা করে নেওয়ার পর সচিন তেন্ডুলকর যে অত্যন্ত খুশি হয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ক্যামেরণ গ্রীণও সেঞ্চুরী করেছিলেন। তবে মুম্বই ইন্ডি্য়ান্সের প্লেঅফে যাওয়ার প্রধান কারিগড় যে ছিলেন শুভমন গিল তা বলার অপেক্ষা রাখে না। তাঁর সেঞ্চুরীর সৌজন্যেই মুম্বই ইন্ডিয়ান্স এখন শেষ চারে রয়েছেন। আর সেটা দেখার পরই ক্যামেরণ গ্রীণের সঙ্গে মুম্বি ইন্ডিয়ান্সের হয়ে শুভমন গিলকেও ধন্যবাদ জানিয়েঠছেন মাস্টার ব্লাস্টার।
প্লেঅফে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্স
গুজরাত টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ঘিরে উত্তেজনা এদিন তুঙ্গে ছিল সকলের। সেখানেই প্রথমে ্বযাটিংয়ের সময় বিরাট কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরী সকলের নজর কেড়েছিল। কার্যত তিনি একা হাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ম্যাচেপ দ্বিতীয় ইনিংসেও যে একটা বড় চমত অপেক্ষা করছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শুবমন গিলের ব্যাট থেকেও এসেছিল সেঞ্চুরীর ঝলক। আর তাতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে্ফে জায়গাটা পাকা করে দিয়েছিলেন শুভমন গিল। এরপরই সচিন তেন্ডুলকরের সেই টুইট।
.@CameronGreen_ & @ShubmanGill batted well for @mipaltan. 😜
Amazing innings by @imVkohli too to score back-to-back 100’s. They all had their methods & were in the class of their own.
So happy to see MI in the playoffs. Go Mumbai. 💙 #AalaRe #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/D5iYacNEqc
— Sachin Tendulkar (@sachin_rt) May 21, 2023
তিনি টুইট করে লিখেছেন, “ক্যামেরণ গিল এবং শুভমন গিল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ভালই ব্যাটিং করেছেন। পরপর দুই ্মযাচেই সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি। তিনিও অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। এদিন সকলেই নিজস্ব পদ্ধতি কাজে লাগিয়েছিলেন এবং তাদের ্দক্ষতা প্রদর্শন করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স প্লেঅফে পৌঁছে যাওয়ার জন্য আমি অত্যন্ত খুশি। এগিয়ে চলো মুম্বই”।
বিরাট কোহলির পর এদিন চিন্নাস্বামী স্টেডিয়ামে রানের ঝড় তুলেছিলেন শুভমন গিল। তাঁর এক একটা পদক্ষেপ যে মুম্বই ইন্ডিয়ান্সকে এক ধাপ করে প্লেঅফের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তা বলাই বাহুল্য। সেজন্যই প্লেঅফে পৌঁছনোর পর শুভমন গিলকেও ধন্যবাদ জানিয়েছেন সচিন তেন্ডুলকর।