আইপিএলের ১০০০তম ম্যাচে মুখোমখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস
আপডেট করা - Feb 17, 2023 8:22 pm

আইপিএলের দামামা বেজে গিয়েছে। আগামী ৩১ মার্চ থেকেই শুরু হতে চলেছে এবারের আইপিএল। শুক্রবারই তারই সূচী ঘোষণা করে দিল বিসিসিআই। দীর্গদিন পর ফের ঘরের মাঠে পুরনো চেহারায় পিরতে চলেছে আইপিএল। যা ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। আটবের বদলে এবারের াইপিএল হবে দশটি শহরে। আইপিএলের মঞ্চেই এবার সকলে স্বাক্ষী হতে চলেছেন আরও এক বিরল মুহূর্তের। এবারের আইপিএলেই ১০০০তম ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচেই মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের গায়েই। এখনও পর্যন্ত পাচবার াইপিএল জিতেছে চারা। তারপরই রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের হাজারতম ম্যাচ হতে চলেছে এই দই দলের মধ্যেই। আদামী ৬ মে আইপিএলের হাজারতম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর এই সূচী যে এবারের াইপিএলের উত্তেজনার পারদ অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবারই আইপিএলের সূচী ঘোষণা করল বিসিসিআই
চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের ম্যাচ দিয়েই এবারের আইপিএল শুরু হতে চলেছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সূচী ঘোষণা হওয়ার পর থেকে আইপিএলের হাজারতম ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর সেই ম্যাচেই ফের একবার মহেন্দ্র সিং ধোনি বনাম রোহিত শর্মার লড়াই। আইপিএলের ঢাকে কাঠি যে এক মাস আগে থেকেই পড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না।
গতবারের আইপিএলে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও, শেষবারের াইপিএলে তারা গ্রুপ পর্বও টপকাতে পারেনি। লিগ পর্বের একেবারে শেষ পর্বে থেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসও যে গতবারের াইপিএলে খুব একটা ভাল পারফরম্যান্স দেখিয়েছিল এমনটা নয়। তারাও গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্যর্থই হয়েছিল। সেইসঙ্গে সেখানে দেখা গিয়েছিল নেতৃত্ব নিয়ে একটা কোন্দলও।
এবার অবশ্য সেসব ভুলে নতুনভাবেই এগনোর লক্ষ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেভাবে দলও গুছিয়েছে তারা। অন্যদিকে চেন্নাই সুপার কিংস শিবিরে এসেছেন বেন স্টোকসের মতো তারকা ক্রিকেটার। একইসঙ্গে মুম্বই শিবিরের সুযোগ হয়েছে ক্যামেরণ গ্রীণের। আইপিএলের হাজারতম ম্যাচের মঞ্চে জয়ের হাসি কোন দলের অধিনায়কের মুখে ফোটে সেটাই এখন দেখার।