“আর্থিক মূল্য অপ্রাসঙ্গিক” – বলছেন আইপিএল নিলামে ১১.৫০ কোটি টাকা পাওয়া লিভিংস্টোন

জানালেন তিনি মিডল অর্ডারে ব্যাট করতে পারেন

Liam Livingstone
Liam Livingstone. (Photo by Gareth Copley/Getty Images)

একজন খেলোয়াড় যিনি আসন্ন আইপিএল ২০২২-এ সমস্ত লাইমলাইট দখল করবেন বলে আশা করা হচ্ছে তিনি হলেন ইংল্যান্ডের ব্যাটার কাম স্পিন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ১১.৫০ কোটি টাকায় কেনার পর, পাঞ্জাব কিংস তাঁর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করবে। তিনি কোন পজিশনে ব্যাট করবেন তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই, তবে একটি বিষয় নিশ্চিত যে তিনি লোয়ার মিডল অর্ডারে ব্যাট করবেন না, কারণ স্পোর্টস তাককে ক্রিকেটার নিজেই জানিয়েছেন। 

সাম্প্রতিক আইপিএল নিলামে লিভিংস্টোন চতুর্থ সবচেয়ে ব্যয়বহুল ক্রয় ছিল, যেখানে ঈশান কিষাণ, দীপক চাহার ও শ্রেয়াস আইয়ারের পরেই সবচেয়ে বেশী অর্থ পেয়েছেন লিভিংস্টোন। লিভিংস্টোন ছাড়াও শিখর ধাওয়ান, কাগিসো রাবাডাদের জন্যও ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে দেখা গিয়েছিল পাঞ্জাব কিংসকে। 

ক্রিকেটার হিসেবে বাছাই করা হয় আমাদের কাজ করার জন্য: লিয়াম লিভিংস্টোন 

দলে নিজের ব্যাটিং ক্রম সম্পর্কে লিভিংস্টোন বলেছেন, “আমি জানি যে আমি কোথায় ব্যাট করতে নামব। আমি মিডল অর্ডারে ব্যাট করতে চলেছি। আমি সম্ভবত ৪ বা ৫-এ ব্যাট করতে যাচ্ছি। দলটি সর্বদা ব্যক্তির চেয়ে বড় এবং আপনাকে এমন একটি ভূমিকায় ফিট করতে হবে যেখানে দলের আপনাকে প্রয়োজন এবং আমি মনে করি পাঞ্জাব কিংসের মিডল অর্ডারের ভূমিকায় আমাকে প্রয়োজন হবে। তাই আমি সেখানে ফোকাস করছি।”

“আমি অন্য কিছু চিন্তা করছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দল এবং আমি এখানে থাকতে পেরে উত্তেজিত; আশা করি আমি ব্যাট করার সময় ম্যাচগুলি শেষ করতে পারব বা প্রথমে ব্যাট করে একটি বড় স্কোর খাড়া করতে পারব,” লিভিংস্টোন স্পোর্টস তাককে বলেছেন। 

এই ইংরেজ খেলোয়াড় নয়টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং মাত্র ১১৩ রান করেছেন। আইপিএলে পারফর্ম্যান্স ভালো না থাকা সত্ত্বেও তাঁকে কেনা হয়েছে। এখন এই বিপুল প্রত্যাশার প্রতিদান দিতে হবে তাঁকে। যদিও তিনি অবশ্যই বিশাল পরিমাণ অর্থ দিয়ে তাঁকে কেনার কথা মাথায় রাখছেন না।

“আমাদের ক্রিকেটার হিসেবে বাছাই করা হয় আমাদের কাজ করার জন্য, যা হল রান করা এবং উইকেট নেওয়া এবং ক্যাচ নেওয়া। তাই আমি মনে করি আর্থিক মূল্য অপ্রাসঙ্গিক। আমি গত কয়েক বছরে খুব বেশি দামে খেলিনি। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং আমি এখানে আসতে পেরে সত্যিই উত্তেজিত,” শেষে বলেছেন লিভিংস্টোন। পাঞ্জাব কিংস তাদের অভিযান শুরু করছে ২৭শে মার্চ আরসিবি-র বিরুদ্ধে।

close whatsapp