শুভমন গিলের খেলার দক্ষতার সঙ্গে রজার ফেডেরারের তুলনা সলমন বাটের
আপডেট করা - Jan 20, 2023 1:52 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর হাত ধরেই বিরাট রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন শুভমন গিল। কেরিয়ারের তৃতীয় একদিনের সেঞ্চুরীর মঞ্চেই একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান পেয়েছেন শুভমন গিল। আর তাতেই আপ্লুত হয়েছেন প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটার সালমান বাট। ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের সঙ্গে রজার ফেডেরারেরই তুলনা করছেন তিনি। খেলার দক্ষতা এবং অলাধারণ টাস ক্রিকেট খেলা প্রসঙ্গেই এমন বলছেন সালমান বাট।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারই নিউ জিলি্যান্ডের বোলারদের বিরুদ্ধে এঁটে উঠতে পারেনি। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয়দলের এই তরুণ ক্রিকেটার শুভমন গিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ২০৮ রানের দর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের রেকর্ডও গড়েছিলেন শুভমন গিল। সেইসঙ্গে সচিন তেন্ডুলকরেরও একটা রেকর্ড ভেঙে দিয়েছিলেমন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ২০৮ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল
তাঁর ২০৮ রানের সৌজন্যেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩৪৯ রানে পৌঁছেছিল ভারতীয় দল। আর তাতেই কার্যত ভারতের জয়ের রাস্তাটাও পাকা হয়ে গিয়েছিল। নিউ জিলযান্ড অবশ্য লড়াইটা দিয়েছিল, কিন্তু শেষপর্যনম্ত জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় দলই। শুভমন গিলের ২০৮ রানের ইনিংস জুড়ে শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। গোটা ইনিংস জুড়ে তিনি একাই খেলেছিলেন ১২টি বাউন্ডারি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল ৯টি ওভার বাউন্ডারিও। এমন পারফরম্যান্স দেখার পর থেকেই শুভমন গিলকে নিয়ে আপ্লুত প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “শুভমন গিল যে ধরণের ক্রিকেট খেলছেন, তা একেবারেই সকলের থেকে আলাদা। তাঁর খেলার শৈলী রজার ফেডেরারের সঙ্গে একেবারেই এক। ফেডেরার দক্ষতা এহং অসাধা্রণ টাচের ওপর খেলেন। যে ধরণের ফিটনেস শুভমন গিল প্রদর্শন করেছেন, এই বয়সী ক্রিকেটারদের মধ্যে তা খুব কমই লক্ষ্য করা যায়। তিনি সম্পূর্ণ অন্যধরণের একজন ক্রিকেটার এবং সেটাই সেরা হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করার সঙ্গেই সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তীর রেকর্ড ভেঙে দিয়েছিলেন শুভমন গিল। এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। এদিন সেই রেকর্ডই ভেঙেছেন তিনি। সেইসঙ্গেই মাত্র ১৯টি ম্যাচ খেলে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় যুগ্ম দ্রুততম ক্রিকেটার হিসাবে ১০০০ রানও করেছেন শুভমন গিল।