ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাক আপ ক্রিকেটার শাহরুখ ও রবি শ্রীনিবাস
আপডেট করা - Jan 30, 2022 5:14 pm

করোনা পরিস্থিতিতে সিরিজ। নতুন বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আর এই পরিস্থিতিতে শুরু হতে চলা সিরিজের কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। হাতে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। আগে থেকেই টি টোয়েন্টি সিরিজের জন্য ব্যাক আপ ক্রিকেটার তৈরি রাখার কাজটা সেরে রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই ওয়েস্ট সিরিজে ভারতীয় দলে ব্যাক আপ ক্রিকেটার হিসাবে সুযোগ পেলেন শাহরুখ খান ও রবি শ্রীনীবাসন সাই কিশোর।
আগামী ৬ ফেব্রুয়ারী থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। এরপরই টি টোয়েন্টি সিরিজ। প্রথমে আলাদা আলাদা ভেন্যুতে সবকটি ম্যাচ হওয়ার কথা থাকলেও, করোনার নতুন ভ্যারিয়েন্টের হঠাত্ আবির্ভাবে বদলে গিয়েছে গোটা চিত্রটা। সিরিজ হয়াটাই একসময় অনিস্চয়তার মধ্যে চলে গিয়েছিল।যদিও পরে দীর্ঘ বৈঠক ও আলোচনার মাধ্যমে সমাধানসূত্রও বের করেন বোর্ড কর্তারা।
ঠিক একদিন ও টি টোয়েন্টি সিরিজ দুটো ভেন্যুতে হবে। আহমেদাবাদে হবে একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর সেই মতোই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। করোনার কারণে গোটা সিরিজই হয়ত দর্শকশূন্য গ্যালারীতে হতে চলেছে। যদিও এই ব্যপারে এখনই বোর্ড কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
একে করোনা পরিস্থিতি। বিশ্বর সমস্ত প্রতিযোগিতাতেই হানা দিয়েছে কোভিড-১৯। আর সেজন্যই প্রস্তুত থাকতে চাইছে বোর্ডও। অএমন পরিস্থিতিতে বায়ো বাবলের মধ্যে থাকলেও ভারতীয় দলের কোনও সদস্য যে করোনায় আক্রান্ত হবেন না, সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। আর সেজন্যই রোহিত শর্রাদের সঙ্গে দুজন ব্যাক আপ ক্রিকেটার রাখার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তা এবং নির্বাচকরা।
আর সেই ব্যাক আপ ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে ডাক পেয়েছেন শাহরুখ রা ও সাই কিশোর। আর শ্রীনিবাসন অবশ্য এর আগেও ভারতীয় দলে একবার সুযোগ পেয়েছিলেন। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের সময় নেট বোলার হিসাবে গিয়েছিলেন এই স্পিনার। তবে শাহরুখ খানের জন্য এটাই প্রথমবার।
এবারের ভারতীয় ঘরোয়া লিগে দুই ক্রিকেটারই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন শাহরুখ খান। তাঁর ছয়েই শেষ মুহূর্তে কর্ণাটকের বিরুদ্ধে মুস্তাক আলি জেতে তামিলনাড়ু। শুধু তাই নয় বিজয় হাজারে ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়েছিলেন শাহরুখ খান।
বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে এই কর্ণাটকের বিরুদ্ধেই ৩৯ বলে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন শাহরুখ। একইসঙ্গে ফাইনালে হিমাচল প্রদেশের বিরুদ্ধেও ২১ বলে ৪২ রানের ঝোরো ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন। তরুণ ক্রিকেটারদের এখন থেকেই দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে তারা সুযোগ পায় কিনা সেটাই এখন দেখার।