“আপনারা কিছু সময় চুপ থাকলে বিরাট কোহলি ভালো থাকবেন” – তির্যক মন্তব্য রোহিত শর্মার

ভারতীয় দলের একাধিক সদস্যের চোট নিয়ে চিন্তিত নন রোহিত

Virat and Rohit
Virat and Rohit(Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

ব্যাট হাতে বিরাট কোহলির ফর্ম গত কয়েকদিন ধরেই ক্রিকেট মহলে আলোচনার বিষয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি দুটি হাফ সেঞ্চুরি করলেও, প্রাক্তন ভারতীয় অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ম্যাচে মাত্র ২৬ রান করেছেন। কোহলি শেষ ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই, অধিনায়ক রোহিত শর্মাকে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। 

রোহিত অবশ্য তাঁর পূর্বসূরির ব্যাটিং ফর্ম সম্পর্কে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন এবং মিডিয়াকে এই বিষয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করতে বলেছেন। ভারতের সীমিত ওভারের অধিনায়ক বলেছেন যে কোহলি এই মুহূর্তে তাঁর ক্রিকেট উপভোগ করছেন এবং মিডিয়াকে কোহলির ফর্ম নিয়ে বিশেষ উচ্চবাচ্য না করতে বলেছেন।   

“আমি মনে করি এটা আপনাদের (মিডিয়া) দিয়ে শুরু হবে। আপনারা যদি কিছু সময় চুপ থাকতে পারেন, তা হলে বিরাট কোহলি ভালো থাকবেন এবং সবকিছুর দিকে নিজেই খেয়াল রাখবেন। তিনি একটি দুর্দান্ত মানসিক জায়গায় আছেন এবং তিনি এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অংশ রয়েছেন। যখন কেউ আন্তর্জাতিক ক্রিকেটে এত দীর্ঘ সময় কাটিয়েছেন, তখন তারা জানেন কীভাবে চাপের পরিস্থিতি সামলাতে হয়, ” ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টির আগে ভার্চুয়াল প্রেস কনফারেন্সের সময় রোহিত বলেছেন।

রোহিত আরও যোগ করেছেন, “আমি মনে করি এটি সবই আপনাদের দিক থেকে শুরু হয়, আপনারা যদি কিছুটা শান্ত রাখতে পারেন তবে সবকিছু ঠিক হয়ে যাবে।” 

ভারতের সামনে চোটের সমস্যা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত একাধিক তারকার চোট নিয়ে সমস্যায়। তিনজন খেলোয়াড় – কেএল রাহুল, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর – ইতিমধ্যেই সিরিজ থেকে বাদ পড়েছেন। যদিও, রোহিত শর্মা চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন এবং মনে করেন যে চোট একজন খেলোয়াড়ের জীবনের অংশ।

“আমাদের কয়েকটি সিরিজের ব্যস্ত সময়সুচী আছে এবং চোট হতে বাধ্য। শূন্যস্থানগুলি যারা পুরণ করছে তাদেরকে খেলার যথেষ্ট সময় দেওয়া গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ যে আমরা এই সিরিজ ও এর পরে পরবর্তী সিরিজগুলিকে আমরা যথোচিত ব্যবহার করি এবং এটি দেখা যে যার কাছ থেকে আমরা কী পেতে পারি,” ভারত অধিনায়ক যোগ করেছেন।  

close whatsapp