বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হওয়া ঝামেলা নিয়ে মুখ খুললেন আহমেদ শেহজাদ
আপডেট করা - Jun 23, 2023 1:16 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর যে ঘটনাটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছিল সেটি হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বনাম লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে হওয়া ঝামেলা। ম্যাচ চলাকালীন এলএসজি দলের আফগান খেলোয়াড় নবীন-উল-হকের সাথে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির তর্কাতর্কি হয়েছিল।
এটা ছিল আইপিএল ২০২৩-এর ৪৩ তম ম্যাচ। ১লা মে, একানা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচটিতে ১৮ রানে জয় পেয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়রা এবং তাদের সঙ্গে যুক্ত কর্মচারীরা একে অপরের সাথে হাত মেলাচ্ছিলেন তখন আবারও বিরাট কোহলি এবং নবীন-উল-হকের মধ্যে তর্কাতর্কি হতে দেখা গিয়েছিল। এরপর গৌতম গম্ভীর বিরাট কোহলির সাথে হাত মেলানোর পর নিজের হাতটি তার হাত থেকে টেনে ছাড়িয়ে নেন। এই ঝামেলা আরও বেশ কিছুক্ষণ স্থায়ী হয়েছিল। শেষমেশ দুই দলের খেলোয়াড়রা এসে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরকে সেই ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।
এই ঘটনাটির সমালোচনায় সরব হয়েছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা। খেলার মাঠে এরকম ঘটনা ঘটাকে অনেকেই ভালো চোখে দেখেননি। সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট ভক্তদের মধ্যে অনেকেই এই ঘটনার সমালোচনা করেছিলেন। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ এই ঘটনাটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।
নাদির আলি পডকাস্টে আহমেদ শেহজাদ বলেন, “একজন দর্শক হিসাবে, একজন ক্রীড়াবিদ হিসাবে, এটি আমার অনুভূতিতে অনেক আঘাত করেছে। দেখে মনে হচ্ছিল গৌতম গম্ভীর ঈর্ষা থেকে কিছু করার চেষ্টা করছেন। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি এমন কিছু হওয়ার জন্য অপেক্ষা করছেন যাতে তিনি বিরাটের সাথে বিতর্ক তৈরি করতে পারেন।”
“একজন দর্শক হিসাবে, একজন ক্রীড়াবিদ হিসাবে, এটি আমার অনুভূতিতে অনেক আঘাত করেছে” – আহমেদ শেহজাদ
আহমেদ শেহজাদও এই ঘটনাটিকে ভালো চোখে দেখেননি। তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
আহমেদ শেহজাদ বলেন, “একজন দর্শক হিসাবে, একজন ক্রীড়াবিদ হিসাবে, এটি আমার অনুভূতিতে অনেক আঘাত করেছে। দেখে মনে হচ্ছিল গৌতম গম্ভীর ঈর্ষা থেকে কিছু করার চেষ্টা করছেন। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি এমন কিছু হওয়ার জন্য অপেক্ষা করছেন যাতে তিনি বিরাটের সাথে বিতর্ক তৈরি করতে পারেন।”