আইপিএলের মঞ্চে ১৮.৫০ কোটি দাম পেয়ে ইতিহাস গড়লেন স্যাম কারাণ

Sam Curran
Sam Curran. ( Image Source: Twitter )

জল্পনাটা চলছিলই, অবশেষে সেটাই সত্যি হল। আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামে বিক্রি হলেন স্যাম কারান। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন স্যাম কারান। কোচিতে মিনি নিলামে ১৮.৫০ কোটি টাকাতে এবার পঞ্জাব কিংসে গেলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারান। সেইসহ্গে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমাও ছিনিয়ে নিলেন তিনি। ২০১৮ সালে েই পঞ্জাবের হয়েই অভিষেক হয়েছিল স্যাম কারানের।এবার সেই দলেই বিরাট দামে গেলেন স্যাম কারান।

এখানে দেখুনঃ IPL Auction 2023 Live Updates

চোট কাটিয়ে ইংল্যান্ড শিবিরে ফেরার পর থেকেই অসাধারণ ফর্মে রয়েছেন স্যাম কারাণ। এবারেই টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আর সেখানেই যে স্যাম কারামন ইংল্যান্ডের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অন্যতম প্রধামন কারিগড় ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম্যান্স দেখানোর পর থেকেই স্যাম কারাণকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। সেটাই হল শেষপর্যন্ত। এবারের আইপিএলে ১৮.৫০ কোটি টাকায় পঞ্জাব কিংসে গিয়ে ইতিহাস বদলে দিলেন স্।াম কারাণ।

মিনি নিলামে ১৮.৫০ কোটি টাকা পেয়েছেন স্যাম কারাণ

এবারের আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তিনি। ২০১৮ সালে এই স্যাম কারাণই পঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক করেছিল। যদিও সেই পর্বে সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এরপর অবশ্য ২০২০ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন স্যাম কারাণ। আইপিলের ম়্চে ১৩টি উইকেটও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। যদিও শেষপর্যন্ত গতবারের াইপিএল থেকে ছিটকেই যেতে হয়েছিল স্যাম কারাণকে। কিন্তু এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে স্যাম কারাণের পারফরম্যান্স সকলকেই চমকে দিয়েছিল।

সেই সময় থেকেই ছিল স্যাম কারাণের আইপিএলের মঞ্চে আসার অপেক্ষা। আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করার পরই পারদ চড়তে শুরু করেছিল। এদিন নিলামে স্যাম কারাণের নাম ওঠা ছিল সময়ের অপেক্ষা। তাঁর নাম আসার পর থেকেই শুরু হয়েছিল লড়াইটা। স্যাম কারাণকে নিতে এবার যেন মরিয়া ছিল পঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসও তাঁকে নেওয়ার জন্য ল়াই করেছিল। যদিও শেষপর্যন্ত বাজিমাত করেছেন স্যাম কারাণই।

এবারের আইপিএলে ১৮.৫০ কোটি টাকায় পঞ্জাব কিংসে গিয়েছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। আর তা দেখার পর থেকেই সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। এখন শুধুই পঞ্জাব কিংসেক জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন স্যাম কারাণ

 

close whatsapp