সরফরাজ আহমেদের ব্যাটে রান দেখে উচ্ছ্বসিত শাহিদ আফ্রিদি
আপডেট করা - Dec 27, 2022 6:30 pm

নিউ জিল্যান্ডের বিরিুদ্ধে যেমন দুর্ধর্ষ ইনিংস খেলে বাবর আজম সমস্ত সমালোচকদের জবাব দিয়েছেন, তেমনই তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়র সরসফরাজ খান। তাঁর পারফরম্যান্স দেখেই আপ্লুত শাহিদ আফ্রিদি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্মটে পাকিস্তান শিবিরে সুযোগ দেওয়া হয়েছিল সরফরাজ আহমেদকে। আর নির্বাচন যে একেবারেই ভুল ছিল না সেটাই প্রমাণ করেছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক। তাঁর পারফরম্যান্স দেখার পরই টুইট করে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট মহলে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল। সেই সময়ই এঅ সরফরাজ আহমেদের কথা বারবার শোনাযাচ্ছিল বিবিন্ন প্রাক্তন ক্রিকেটারদের মুখে। শাহিদ আপ্রিদির মুকেও তাঁর কথা বারবার শোনা গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের এই মুহূর্ত অন্তর্বর্তী প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দল বেছেই সকলকে চমকে দিয়েছেন তিনি। মহম্মদ রিজওয়ানকে বসিয়ে সেই জায়গায় সরফরাজ আহমেদকে সুযোগ দিয়েছিলেন প্রাক্তন পাকিস্তানী তারকা ক্রিকেটার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৬ রান করেছেন সরফরাজ আহমেদ
আর সেই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত যে একেবারেই ভুল ছিল না , তা মানতে এখন কারোরই হয়ত কোনও দ্বিধা নেই। বাবর আজমের সঙ্গে তাঁর পার্টনারশিপটাই যে পাকিস্তানকে বড় রানের পথে এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ৮৬ রানের ইনিংস খেলেছিলেন সরফরাজ আহমেদ। আফসোস শুধু একটাই যে মাত্র ১৪ রানের জন্য কেরিয়ারের অন্যতম সেঞ্চুরী হাতছাড়া হয়েছে তাঁর।
এই প্রসঙ্গেই টুইট করে শাহিদ আফ্রিদি জানিয়েছেন, “পাকিস্তানের পারফরম্যান্সে সত্যিই খুব খুশি, বিশে্ষ করে দ্রুত উইকেট খোয়ানর পর যেভাবে দল প্রত্যাবর্তন করেছে। তবে বি্শেষ প্রশংসা বাবর আজমের জন্য । এক অসাধারণ পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন তিনি। তাঁর নির্বাচন যে একেবারেই সঠিক ছিল তা প্রমাণ করে দিয়েছিল সরফরাজ আহমেদ। এমন চাপের পরিস্থিতিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনিও”।
একইসঙ্গে পাকিস্তানের হয়ে এই ম্যাচেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরী করেন আঘা সলমন। টেস্ট কেরিয়ারে দেশের হয়ে এটাই তাঁর প্রথম সেঞ্চুরী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪৩৮ রানের বিরাট রানের পাহাড় গড়ে তুলেছে পাকিস্তান। যদিও পাল্টা লড়াইটা নিউ জিল্যা্ান্ডও খুব একটা খারাপ দিচ্ছে না। সেখানেই দ্বিতীয় দিন টম ল্যাথাম এবং ডেভন কনওয়ের হাত ধরে বেশ ভাল জায়গাতেই রয়েছেন নিউ জিল্যান্ড। দিনের শেষে নিউ জিল্যান্ডের রান বিনা উইকেটে ১৬৫।