দীর্ঘ খরা কাটিয়ে ২৩ মাস পর সেঞ্চুরী পেলেন কেন উইলিয়ামসন

Kane Williamson
Kane Williamson. (Photo by Dianne Manson/Getty Images)

চাপটা বাড়ছিল। অবশেষে নিউ জিল্যান্ডের টেস্ট অধিনাচকের পদ থেকে সরে দাড়নোর সিদ্ধান্ত নিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেটাই যেন সবচেয়ে বেশী সাহায্য করল তাঁকে। নেতৃত্ব ছাড়ার পর পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম টেস্টে সিরিজে নেমেছিলেন কেন উইলিয়ামসন। সেই ম্যাচেই সেঞ্চুরী করলেন প্রাক্তন নিউ জিল্যান্ড অধিনায়ক। সেইসঙ্গেই ফ্যাব ফোরের অন্যতম সদস্য হিসাবে এই মরসুমে সেঞ্চুরীর স্বাদ পেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলার সঙ্গে নিউ জিল্যান্ডকে বড় রানের দিকে এগিয়েও নিয়ে গেলেন কেন উইলিয়ামসন।

এই মরসুমে প্রথমবার সেঞ্চিরী পেলেন কেন উইলিয়ামসন। সেইসহ্গে টেস্ট ফর্ম্াটে কেরিয়ারের ২৫ নম্বর সেঞ্টুরী করলেন তিনি। দার্ঘ ২৩ মাস ধরে কেন উইলিয়ামসনের ব্যাটে সেঞ্চুরীর খরা চলছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে নামার আগেই হঠাত্ করে টেস্ট অধিনাচকের পদ থেকে সরে দাঁড়নোর সিদ্ধান্তটা নিয়েছিলেন কেন উইলিয়ামসন। চাপ কাটাতেই যে এমন সিদ্ধান্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না। আর তাতেই যেন বাজিমাত। দীর্ঘ ২৩ মাস পর টেস্টের ম়্চ দিয়েই সেঞ্চুরীতে প্রত্যাবর্তন কেন উইলিয়ামসনের। এই মরসুমে পাকিস্তানের বিরুদ্ধে এটাই উইলিয়ামসনের তৃতীয় টেস্ট।

দ্বিতীয় দিনের শেষে ১০৫ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম থেকেই এবার বেশ আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। শুরু থেকেই অসাধারণ ফর্মে ছিলেন বাবর আজমরা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৪৩৮ রান করেছিল পাকিস্তান। বিরাট রান হলেও, পাল্টা লড়াইটা নিউ জিল্যান্ড বেশ ভালভাবেই দিচ্ছে। সুরুটা করেছিলেন ডেভন কনওয়ে এবং টম ল্যাথাম। সেই লড়াইটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন কেন উইলিয়ামসন। দিনের শেষে ক্রিজে ১০৫ রানে অপরাজিত রয়েছেন কেন উইলিয়ামসন।

তিনি যখন এদিন মাঠে আসেন সেই সময় নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ১৮৩। সেই জায়গা থেকেই লড়াইটা শুরু করেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন কেন উইলিয়ামসন। ২০৬ বলে দীর্ঘদিন পর কেরিয়ারের ২৫তমন টেস্ট সেঞ্চুরী পেলেন কেন উইলিয়ামসন। আর তাতেই যেন সকলের আপ্লুত। যদিও উইলিয়ামসন যে আরও বড় রান করার অপেক্ষাতেই রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

এঅ সেঞ্চুরী করার সঙ্গেই বিশ্ব ক্রিকেটে ২৫ নম্বর ক্রিকেটার হিসাবে টেস্র মঞ্চে ২৫টি সেঞ্চুরী করার রেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন। এদিন যদিও শুরুটা উইলিয়ামসন এদিন অবশ্য খুব একটা ভালভাবে করতে পারেনি। ২৫ রানের মথাতেই একটা সুযোগ দিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত সেঞ্চুরী পেয়েছেন তিনি।

close whatsapp