পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড সিরিজের যা কিছু জানতে চান দেখুন এখানে
আপডেট করা - Dec 25, 2022 6:47 pm

গতবছর নিরাপত্তাজনিত কারণে হঠা্ই ম্যাচের আগের দিন সিরিজ না খেলার কথা ঘোষণা করেছিল নিউ জিল্যান্ড ক্রিকেট দল। এরপরই শীঘ্র পাকিস্তানেরক মাটি থেকে চলে গিয়েছিল নিউ জিল্যান্ড। একবছর পর ফের সেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ। বক্সিং ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে নিউ জিল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচের সিরিজের পাশাপাশি রয়েছে একদিনের সিরিজও। দীর্ঘ ক্রীড়াসূচী নিয়েই এবার পাকিস্তানের মাটিতে পৌঁছেছে নিউ জিল্যান্ড। ২৬ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট।
ঘরের মাঠে সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে পাকিস্তানের। সেখানে যে তারা ফলাফল একেবারেই ভাল করতে পারেনি তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের কাছে ০-৩-এ টেস্ট সিরিজ হেরে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পাঁছনোটাও অনেকটা কঠিন হয়ে পড়েছে এবার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে েই দুই ম্যাচের টেস্ট সিরিজেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। সেই লক্ষ্যেি চলচে জোরকদমে প্রস্তুতি।
কয়েকদিন আগেই নিউ জিল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় টেস্টে এখন নিউ জিল্যান্ড ক্রিকেট দলের টেস্ট ফর্ম্যাটের নতুন অধিনায়ক হয়েছেন এখন টিম সাউদি। এই তারকা পেসারের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধেই প্রথমবার টেস্টের ম়্চে নামছে নিউ জিল্যান্ড। সেখানেই আবার কিউইদির প্রতিপক্ষ পাকিস্তানের মতো দল।
পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড ম্যাচের সূচী
টেস্ট সিরিজ (সময় সকাল ১০.৩০)
প্রথম টেস্ট – ২৬ ডিসেম্বর ( করাচি)
দ্বিতীয় টেস্ট – ৩ জানুয়ারী (মুলতান)
ওডিআই সিরিজ (সময় দুপুর ৩টে)
প্রথম ওডিআই – ১০ জানুয়ারী (করাচি)
দ্বিতীয় ওডিআই – ১২ জানুয়ারী (মুলতান)
তৃতীয় ওডিআই – ১৪ জানুয়ারী (করাচি)
নিউ জিল্যান্ড ও পাকিস্তান স্কোয়াড
নিউ জিল্যান্ড (টেস্ট) – টিম সাউদি(অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ পটেল, গ্লেন ফিলিপস, ঈশ সোধি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, কেন উইলিামসন, উইল ইয়ং
নিউ জিল্যান্ড (ওডিআই)- কেন উইলিয়ামসন(অধিনায়ক), টম ল্যাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্রেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে, ঈশ সোধি, টিম সাউদি
পাকিস্তান (টেস্ট) – বাবার আজম (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, হাসান আলি, ইমাম উল হক, কামরান গুলাম, মীর হামজা, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম (জুনিয়র), নাসিম শাহ, নমান আলি, সাজিদ খান, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, জাহিদ মেহমুদ
ম্যাচের সম্প্রচার
টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – সনি লিভ