জো রুটকে টপকে এই মরসুমে টেস্টে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম

Babar Azam
Babar Azam. (Photo by SAEED KHAN/AFP /AFP via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। সোনেই বাবর আজমের পারপরম্যান্স নিয়েও নানান সমালোচনা। এমনকী বাবর আজমের পাকিস্তানের টেস্ট নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবীতেও সরব হয়েছিলেন অনেকে। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের। সোমবার থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে পাকিস্তান। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলে চলতি বছরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। জো রুটের রেকর্ড ভেঙে দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

টেস্ট ক্রিকেটের মঞ্চে এই মরসুমে সর্বোচ্চ রান চিল জো রুটের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনই সেই রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম। দুরন্ত সেঞ্টুরী ইনিংস খেলে যেমন পাকিস্তানকে খাদের কিনারা থেকে উদ্ধার করলেন, তেমনই জো রুটের এই বছর সর্বোচ্চ রানের রেকর্ডটাও ভেঙে দিয়েছেন তিনি। ২০২২ সালে ১৫ ম্যাচে ১০৯৮ রান করে সর্বোচ্চ রানের মালিক ছিলেন এতদিন জো রুট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রপথম গিন সেই রেকর্ডটাই ভেঙে দিবেন বাবর আজম।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনই  ১৫০ রানের ইনিংস খেললেন বাবর আজম

সদ্য ঘরের মনাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। ০-৩-এ সিরিজ হেরে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল পাকিস্তান। সেই সময় থেরকেই বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সেই সময়ই নিউ জিল্যান্ডের বিরদ্ধে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বাবর আজম। হলও সেটাই তাঁর হাত ধরেই নিউ জিলযান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁডিয়েছে পাকিস্তান। অন্তত টেস্টের প্রথম দিন বাবর আজমের সেঞ্চুরী ইনিংসই পাকিস্তানকে চাপের জায়গা থেকে টেনে তুলেছে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু ব্যাট হাতে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি পাকিস্তান। বরং ৪৮ রানের ৩ উইকেট খুইয়ে রীতিমত চাপে প়ড়ে দিয়েছিল পাকিস্তান। সেই জায়গা থেকেই ধীরে ধীরে দলের হাল ধরেন বাবর আজম। এরপর সময় যতই এগোয় ততই যেন নিউ জিল্যান্ড বোলারদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাবর আজম। দুরন্ত সেঞ্চুরী ইনিংস খেলেছেন বাবরক আজম। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন সরফরাজ আহমেদ।

এদিন বাবর আজম শুধু জো রুটের রেকর্ডই ভাঙেননি। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এই মরসুমে সর্বোচ্চ রানের মালিকও এখন বাবর আজময এই মরসুমে একমাত্র ক্রিকেটার হিসাবে সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ২০০০ রান করতে পেরেছেন বাবর আজম। তাঁর পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন একমাত্র লিটন দাস।

close whatsapp