নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংসের পর বাবর আজমকে প্রশংসায় ভরালেন নাজাম শেঠি

Babar Azam
Babar Azam. (Photo by SAEED KHAN/AFP /AFP via Getty Images)

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন বাবর আজম। কঠিন পরিস্থিতি থেকে দলকে বাঁচানোই শুধু নয়, সেই ম্যাচে  বিরাট রানওকরেছেন বাবর আজম। ১৬১ রানের দুরেধর্, ইনিংস খেলেছেন তিনি। আর সেটাই দেখেই আপ্লুত হয়েছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত পিসিবি সভাপতি নাজাম শেঠি। বাবর আজমকে তাদের দেশের হিরো বলেই সম্বোধন করেছেন পাক ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম সেঠি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাবর আজমের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

বাবর আজম প্রসঙ্গে নাজাম শেঠি জানিয়েছেন, “পাকিস্তানের অন্যতম তারকার নাম হল বাবর আজম। তাঁকে ছাড়া পাকিস্তান ক্রিকেট দলকে মনে হয় যেন নিজের মাটির ছেলেকে ছাড়াই খেলতে নামছে দল। তিনি আমার হৃদয়ে অবস্থান করেন। আজাবীনই বাবর আজম আমাদের মণের মণিকোঠোতেই থাকবেন”।

নিউ জিলি্যান্ডের বিরুদ্ধে ১৬১ রানের ইনিংস খেলেছেন বাবর আজম

সদ্য ঘরের মনাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়েছে। সেখানে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পাকিস্তান। ০-৩-এ সিরিজ হেরে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল পাকিস্তান। সেই সময় থেরকেই বাবর আজমকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সেই সময়ই নিউ জিল্যান্ডের বিরদ্ধে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন বাবর আজম। হলও সেটাই তাঁর হাত ধরেই নিউ জিলযান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁডিয়েছে পাকিস্তান। অন্তত টেস্টের প্রথম দিন বাবর আজমের সেঞ্চুরী ইনিংসই পাকিস্তানকে চাপের জায়গা থেকে টেনে তুলেছে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু ব্যাট হাতে শুরুটা একেবারেই ভাল করতে পারেনি পাকিস্তান। বরং ৪৮ রানের ৩ উইকেট খুইয়ে রীতিমত চাপে প়ড়ে দিয়েছিল পাকিস্তান। সেই জায়গা থেকেই ধীরে ধীরে দলের হাল ধরেন বাবর আজম। এরপর সময় যতই এগোয় ততই যেন নিউ জিল্যান্ড বোলারদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাবর আজম। দুরন্ত সেঞ্চুরী ইনিংস খেলেছেন বাবরক আজম। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন সরফরাজ আহমেদ।

ম্যাচের দ্বিতীয় দিন অবশ্য ১৬১ রানেই থামতে হয়েছে বাবর আজমকে। তবে পাকিসেতানের বড় রানের ভিত যে তিনি গড়ে দিয়ে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। প্রথম দিনই অবশ্য জো রুটকে টপকে নতুন রেকর্ড গড়েছেন বাবর আজম। েই বছর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তিনি। একইসঙ্গে এই বছর সব ফর্ম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানও করেছেন তিনি। সেই বাবরকেই এবার প্রশংসায় ভরালেন নাজাম শেঠি।

close whatsapp