দ্বিতীয় টি টোয়েন্টিতে রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

প্রথম ম্যাচে ওপেনার হিসাবে তাঁকে দলে রাখা হলেও, শেষপর্যন্ত চোটের জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করতে নামতে পারেননি রুতুরাজ গায়রোয়াড়। তাঁর জায়গায় ওপেনিংয়ে ঈশান কিষাণের সঙ্গে দেখা গিয়েছিল দীপক হুডাকে। ম্যাচের পরই জানা গিয়েছিল যে রুতুরাজ গায়কোয়াড়ের পেশীতে হাল্কা চোট রয়েছে। আর সেজন্যই তাঁকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার শোনাযাচ্ছে দ্বিতীয় টি টোয়েন্টিতে তাঁর জায়গায় ভারতীয় দলে খেলতে পারেন সঞ্জু স্যামসন।

দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ না পেলেও, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। যদিও প্রথম টি টোয়েন্টিতে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের চোট এবার সঞ্জুর জন্য় ভারতীয় দলের হয়ে মাঠে নামার রাস্তা খুলে দিতেই পারে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখনই তেমন কোনও কথা বলা হয়নি। কিন্তু রুতুরাজের চোটের কথা শোনার পর অনেকেই সঞ্জুকে নিয়ে আশার আলো দেখছেন।

দলে থাকা সত্ত্বেও চোটের জন্য রুতুরাজকে নামাতে না পারাটা, বেশ চিন্তারই বিষয় ভারতীয় শিবিরের কাছে। দ্বিতীয় টি টোয়েন্টিতেও তাঁর খেলা ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিত সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে দেখা গেলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। সেই দল গঠন নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে এখন জোর জল্পনা।

পেশীতে চোট থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়

আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলে এবার তারুণ্যের আধিক্য। প্রথম ম্যাচেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে উমরান মালিকের। এছাড়াও অভিষেকের অপেক্ষায় রয়েছেন অর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠিও। রুতুরাজ গায়কোয়াড় না খেললে সেই জায়গায় সঞ্জু স্যামসনের কথা যেমন শোনাযাচ্ছে, তেমনই রাহুল ত্রিপাঠিকেও নিয়েও হাল্কা আলোচনা শুরু হয়েছে।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তিন নম্ব পজিশনেই খেলতে দেখা গিয়েছিল সঞ্জু স্যামসনকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই জায়গায় খেলতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। অন্যদিকে সানরাজার্স হায়দরাবাদের হয়ে রাহু ত্রিপাঠিকেও দেখা গিয়েছিল এই একই পজিশনে খেলতে। তাই রুতুরাজ গায়কোয়াড় খেলতে না পারলে  সেই জায়গায় রাহুল ত্রিপাঠিকে নিয়েও আলোচনা চলছে ভারতীয় দলের অন্দরে।

দ্বিতীয় ম্যাচেও যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে দীপক হুডাকে খেলতে দেখা যাবে তা নিয়ে কোনও সংশয় নেই। প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচেও যে তঁকেই ওপেনিংয়ে দেখা যাবে তা নিয়ে কোনও ধন্দ নেই। এখন শুধু দেখার স়ঞ্জু স্যামসনের ভারতীয় দলে সুযোগ হল কিনা।

close whatsapp