এশিয়ান গেমসে সোনা জয়ের পর ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের
আপডেট করা - Sep 26, 2023 12:45 pm

এশিয়ান গেমস মহিলাদের ক্রিকেটের ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গত সোমবারই শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে এসিয়ান দগেমসে সোনা জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছিল শুভেচ্ছা বার্চার ঢল। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেোচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব ক্রিকেটেরক কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সোমবার শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের মঞ্চে এক নয়া কীর্তি গড়েছেন স্মৃতি মন্ধনা, তিতাস সাধুরা। ভারতীয় মহিলা ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেনসচিন তেন্ডুলকর।
সচিন তেন্ডুলকর টুইটারে জানিয়েছেন, “এক অসাধারণ প্রাপ্তি আমাদের ভারতীয় মহি্লা ক্রিকেট দলের। এশিয়ান গেমসের মঞ্চে সোনা জেতাটা সত্যিই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে একটা অসাধারণ কীর্তি। এক বিরাট সাফল্যের পথে এভাবেই যেন তারা এগিয়ে যেতে পারে”।
এশিয়ান গেমসে প্রথমবার সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল
এবারের এশিয়ান গেমসের মঞ্চেই ক্রিকেটের অন্তর্ভুক্তি হয়েছে। সেখানে কোয়ার্টার ফাইনালের মঞ্চেই নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। ফাইনালের মঞ্চেও সেই ধারা বজায় রেখেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে কার্যত হেলায় হারিয়েই এশিয়ান গেমস ক্রিকেটের মঞ্চে প্রথম মহিলা দল হিসাবে সোনা জেতার ইতিহাস গড়েছে ভারত। সোশ্যাল মিডিয়াথেকে বিভিন্ন মাধ্যমেই স্মৃতি মন্ধনাদের নিয়ে এখন শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।
ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মন্ধনা। যদিও ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। স্মৃতি মন্ধনার ৪৬ এবং জেমিমা রডরিগেদজের ৪২ রান বাদ দিলে ভারতীয় দলের কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। শ্রীলঙ্কার বোলাররাও এদিন ভারতীয় দলের ওপর বেস চাপ তৈরি করেছিল। সেখানেই শেষপর্যন্ত ১১৬ রান করতে পেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ফাইনালের মঞ্চে কম রানের লক্ষ্য শ্রীলঙ্কার সামনে তখন। কিন্তু ভারতীয় দলের মনোভাবও এদজিন ছিল নাছোর। সেমিফাইনালের মঞ্চে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় ছিলেন পূজা বস্ত্রকার। এই ম্যাচেও সেই বোলারদের হাত ধরেই সাফল্য পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বল হাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিধ্বংসাী ফর্মে ছিলেন তিতাস সাধু। শ্রীলঙ্কার ওপেনিং জুটিকে বেশীক্ষণ মাঠে থাকতেই দেননি তিনি। একাই এদিন তুলে নিয়েছিলেন তিন উইকেট। সেইসঙ্গে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন রাজেশ্বরী গায়কোয়াড়।