বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস ও সম্ভাব্য একাদশ
আপডেট করা - Oct 12, 2023 11:18 pm

এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে নিউ জিল্যান্ড। পরপর দুই ম্যাচ জিতে এবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। ধারেভারে বাংলাজদেশের থেকে এগিয়ে থেকেই যে নিউ জিল্যান্ড নামছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। পরিসংখ্যানেক দিক থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ যে এই ম্যাচে নামার আগে সেই কথা মাথায় রাখতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ব্যাটিং থেকে বোলিং দুই জয়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সাকিব অল হাসানরা।
এবারের বিশ্বকাপের আগে নিউ জল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল বাংলাদেশ। সেই সিরিজ ২-০-এ হেরেছিল বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতেই পারেনি বাংলাদেশ বাহিনী। এবার বিশ্বকাপের মঞ্চে সেই প্রতিশোধ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বিশেষ করে শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশের ওপর যে চাপ খৈানিকটা হলেও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়তে পারে কিনা সেটাই দেখার।
বাংলাদেশের বিরুদ্ধে সেই টি টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন টম ল্যাথাম। আবার শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে এই বাংলাদেশের বিরুদ্ধেই নাকি নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে চলেছেন কেন উইলিয়ামসন। চোট সারিয়ে তাঁর ফেরাটা যে কিুই ব্রিগেডের আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র । গত ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন উইল ইয়ং। ডেভন কনওয়েও ছন্দে রয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী নিউ জিল্যান্ড শিবির।
সম্ভাব্য একাদশ
নিউ জিল্যান্ডঃ ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ঈশ সোধি, ট্রেন্ট বোল্ট
বাংলাদেশঃ লিটন দাস, মেহিদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব অল হাসান, মুশফিকুর রহিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহনান
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভন কনওয়েঃ এবারের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ডেভন কনওয়ে। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের হয়ে সেঞ্চুরী করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখানেই তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১১৪.২৯। দুই ম্যাচে ডেভন কনওয়ের রান রয়েছে ১৮৪।
কেন উইলিয়ামসনঃ প্রথম দুই ম্যাচে চোটের জন্য একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি কেন উইলিয়ামসন। সেখানেই এবার বাংলাদেসের বিরুদ্ধে ফিরতে চলেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।
অল রাউন্ডার
রাচিন রবীন্দ্রঃ এবারের বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স দেখিয়েছেন রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচেই সেঞ্চুরী করেছিলেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান করেছিলেন তিনি।
বোলার
ম্যাট হেনরিঃ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ট্রেন্চ বোল্ট সেভাবে নিদের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ম্যাট হেনরি। এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে ৬টি উইকেট তুলে নিয়েছেন।
শোরিফুল ইসলামঃ এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হয়ে সেরা বোবলিং পারফরম্যান্স দেখিয়েছেন শোরিফুল ইসলাম। ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলে ৫টি উইকেট তুলে নিয়েছেন শোরিফুল ইসলাম।
নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ ফ্যান্টাসি ক্রিকেটে প্রস্তাবিত সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়েল, গ্লেন ফিলিপস উইল ইয়ং, ড্যারিল মিচেল, নাজমুল হোসেন শান্ত, কেন উইলিয়ামসন( অধিনায়ক ), মিচেল স্যান্টনার, রচিন রবীন্দ্র( সহ অধিনায়ক ), মেহেদী হাসান, ম্যাট হেনরি, শোরিফুল ইসলাম