এশিয়ান গেমসের দলে নিজের নাম না দেখে হতবাক হয়েছিলেন শিখর ধওয়ান
আপডেট করা - Sep 21, 2023 2:52 pm

চলতি বছরেই সেপ্টেম্বর মাসে শুরু হতে চলেছে এশিয়ান গেমস। সেই মঞ্চে এবার দেখা যাবে ক্রিকেটের প্রতিযোগিতাও। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সেই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। বেশ কয়েকদিন আগেই এশিয়ান গেমসের দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সেখানেই নিজের নাম দেখতে না পেয়ে হতবাক হয়ে গিয়েছিলেন শিখর ধওয়ান। এশিয়ান গেমসের মঞ্চে শিখর ধওয়ানকে নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে েবলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু নির্বাচকরা তাঁকে বাদ রেখেই দল ঘোষণা করেছেন। সকলের পাশাপাশি সেই দল দেখে চমকে গিয়েছিলেন খোদ শিখর ধওয়ানও।
এতদিন চেপে রাখলেও অবশেষে সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন শিখর ধওয়ান। মুখে কিছু না বললেও এসিয়ান গেমসের দলে তাঁকে রাখা হতে পারে বলেই মনে করেছিলেন তিনিও। ২০২৩ সালের ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যায়নি শিখর ধওয়ানকে। শেষবার ২০২২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের অধিনায়কত্ব করেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু তারপর থেকেই ভারতীয় দলে সেভাবে শিখর ধওয়ানকে খুঁজে পাওয়া যায়নি।
শেষবার জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন শিখর ধওয়ান
আসন্ন এশিয়া কাপ থেকে বিশ্বকাপের মঞ্চেও যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় তিনি নেই তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এশিয়াকাপ ও বিশ্বকাপের পাশাপাশি এবার ভারতীয় দল এশিয়ান গেমসেও নামতে চলেছেন। সেখানে এনেকেই শিখর ধওয়ানকে ভারতীয় দলে দেখার ব্যপারে আশাবাদী ছিলেন। এমনকী শিখর ধওয়ান নিজেও বেশ আশাবাদী ছিলেন এই ব্যপার নিয়ে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। এশিয়ান গেমসে তরুণ দলই বেছে নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। হতাশহলেও ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্ত অবশ্য মেনেই নিচ্ছেন শিখর ধওয়ান।
এই প্রসঙ্গে শিখর ধওয়ান জানিয়েছেন, “এশিয়ান গেমসের দলে যখন আমার নাম দেখতে পাইনি সেই সময় বেশ হতবাকই হয়ে পড়েছিলাম আমি। তবে কিছুক্ষণ পরই বুঝতে পেরেছিলাম যে তাদের হয়ত অন্য কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে। সেটাই তোমাকে মেনে নিতে হবে। আমি খুশি যে সেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। সেই দলে তরুণ ক্রিকেটাররা রয়েছেন, আমি আশাবাদী যে তারা ভাল পারফরম্যান্স দেখাবে”।
এই মুহূর্তে ভারতীয়দলে সুযোগ না পেলেও, এখনই একেবারে আশা ছেড়ে দিতে নারাজ ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই কথা মাথায়রেখেই নিজেকে ফিট রেখে চলেছেন প্রতিনিয়ত। ভারতীয় দলে আদৌ তাঁর প্রত্যাবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।