ধোনি পরবর্তী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে রুতুরাজ গায়রোয়াড়কে পছন্দ দীপ দাশগুপ্তের

Ruturaj Gaikwad
Ruturaj Gaikwad. (Photo Source: IPL/BCCI)

রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের। সবকিছু ঠিকঠাক চললে এই মরসুমই কার্যত আইপিএলের মঞ্চে শেষ মরসুম হেতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। আসন্ন মরসুমের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হতে পারে তা নিয়েই চলছে এখন জল্পনা। সেই পরিস্থিতিতেই চেন্নাই সুপার কিংসের ভবিষ্যত অদিনায়ক হিসাবে রুতুরাজ গায়কোয়াড়ের নাম বেছে নিয়েছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত। তাঁর মতে ধোনি পরবর্তী রুতুররকাজ গোয়রোয়াড়ই চেন্নাই সুপার কিংসের জন্য আদর্শ অধিনায়ক হতে চলেছেন।

শেষ তিন মরসুম ধরে চেন্নাই সুপার কিংসের েহয়ে খেলছেন রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই শিবিরের ফিলোসফি ভালভাবেই জানেন এই তরুণ ক্রিকোটার। আইপিএলের মঞ্চে কী লক্ষ্য নিয়ে চেন্নাই সুপার কিংস মাঠে নামে সেই সম্বন্ধে যথেষ্ট ভালভাবে অবগত রয়েছেন রুতুরাজ গায়কোয়াড। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই ২৬ বর্ষীয় এই তরুণ ক্রিকেটারকে ধোনি পরবর্তী সময়ে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে বেছে নেওয়য়ার পরামর্শ দি্চ্ছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত।

চলতি আইপিএলে পরপর দুই ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়

চলতি আইপিঅলেও শুরুটা দুরন্ত করেছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যেচে চেন্নাই সুপার কিংস জিততে না পারলেও, সেই ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছিল রানেকর ঝলক। এবারের আইপিেলের প্রথম সেঞ্চুরীটা তাঁর ব্যাট থেকে আসতেই পারত। কিন্তু আট রানের জন্য হাতছাড়া হয়েছিল সেই রেকর্ড গড়ার হাতছানি। প্রথম ম্যাচে ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শুধুমাত্র তাই নয়, দ্বিতীয় ম্যাচেও চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ পারফর্মযান্স দেখিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়। আইপিএলের চেন্নাইয়ের দ্বিতীয় ম্যাচেও রুতুরাজ গায়কোয়াড় করেছিলেন ৫২ রান। এমনটা দেখার পরই এই তরুঁ ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য করেছেন দীপ দাশগুপ্ত।

এই  প্রসঙ্গেই ইএসপিএন ক্রিকইনফোকে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, “শেষ তিন মরসুম ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রুতুরাজ গায়কোয়াড়। এই দলের ফিলোসফি এবং টেম্পলেট সমবন্ধে বেশ ভালভাবেই অবগত রয়েছেন তিনি। চেন্নাই এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা তাদের অধিনায়ক এমন একজনকে চাইবে যিনি তাদের ফিলোসফির সঙ্গে যথেষ্ট ভালভাবে অবহত থাকবেন। আর আমার মতে চেন্নাই সুপার কিংসের দর্শনের সঙ্গে তিি একেবারেই যথার্থ”।

সবকিছু ঠিকঠাক চললে এই মরসুমই চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ মরসুম হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। সন্ন মরসুমের জন্য জন। যে তারা এখন থেকেই অধিনায়ক বেছে রাখতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত এই তরুণ ক্রিকেটারের ওপর দায়িত্ব ওঠে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp