ওয়াংখেড়েতে নয়, আইপিএলে রোহিত শর্মারা খেলবেন পুণেতে
আপডেট করা - Feb 25, 2022 2:33 pm

আইপিএলে ঘরের মাঠের সুবিধা পাবে না রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আসন্ন আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নয়, পুণেতেই তাদের প্রতিটি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। আর এই সংবাজদে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে আইপিএলের বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোতে। এবারের আইপিএলের ৫৫টি ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ১৫টি ম্যাচ হবে পুণেতে। আর এই সূচীর কথা জানার পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে।
করোনার জন্য আলাদা আলাদা ভেন্যুতে নয়। এক জায়গাতেই বেশীরভাগ ম্যাচ করানোর কথা ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে। এমন পরিস্থিতিতে মুম্বইকেই বেছে নিয়েছে বোর্ড। কারণ মুম্বই ওয়াংখেড়ে ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া পাশেই রয়েছে পুণেও। সুতরাং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে মাঠের অভাব হবে না। কিন্তু সেই সূচী জানার পর থেকেই শুরু হয়ে যান নতুন জল্পনা।
শোনাযায় বোর্ড এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের এই সূচী নিয়ে নাকি খুশি নয় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কারণ একটাই ওয়াংখেড়েতে ৫৫টি ম্যাচ হবে। আর তাতে নিরপেক্ষ ভেন্যুর কথা বলা হলেও, একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই বাড়তি সুবিধা পাবে। ওয়াংখেড়ে স্টেডিয়াম বরাবরই মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড। এই পরিস্থিতিতে বাকি দলদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হলেও, মুম্বইকে সেই সমস্যায় পড়তে হচ্ছে না। ওয়াংেড়েতে ম্যাচ হওয়ায়, তারা হোম অ্যাডভান্টেজ পাবে বলেই মনে করছিলেন তারা।
ওয়াংখেড়েতে নয়, আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স পুণেতেই খেলবে তাদের প্রতিটি ম্যাচ
ওয়াংখেড়েতে প্রতিটি ম্যাচেই সমর্থকদের নিজেদের পাশে পাবে মুম্বই ইন্ডিয়ান্স। এতে অন্যান্য দলেদের থেকে এগিয়ে থেকে মাঠে নামবেন রোহিত শর্মারা। আর তা দেখেই খুশি হতে পারেননি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শোনাযায় এই নিয়ে নাকি বোর্ডের কাছে অভিযোগও জানিয়েছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। যদিও বোর্ডের তরফে অভিযোগের কোনও কথা স্বীকার করা হয়নি। তবে মুম্বই ইন্ডিয়ান্স যে তাদের হোম ম্যাচ সব পুণেতে খেলবে, সেই ব্যপারে নিশ্চিত করেছে তারা।
দীর্ঘ দু বছর পর ফের ভারতের মাটিতে হতে চলেছে আইপিএল। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ক্যাশ রীচ লিগ। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে সুরু করেছে। এবারেই নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স যুক্ত হয়েছে আইপিএলের মঞ্চে। আট দলের পরিবর্তে দশ দল নিয়ে হবে এবারের আইপিএল। কিন্তু সেই প্রতিযোগিতা শুরুর আগেও বোর্ডের সামনে ছিল করোনা পরিস্থিতির কঠিন চ্যালেঞ্জ।
যদিও বিসিসিআই এবার ঘরের মাঠে আইপিএল করার ব্যপারে বদ্ধপরিকর ছিল। শেষপর্যন্ত সেই লক্ষ্যে তারা সফলও হয়েছে। এবছর ভারতের মাটিতেই হতে চলেছে আইপিএল। কবে খানিকটা আলাদা নিয়মে। প্রতিটি ভেন্যুতে নয়, করোনার কথা মাথায় রেখে নিরপেক্ষ ভেন্যুতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সবকিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন সুধুই আইপিএলের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।