আইপিএলে বিরাট অঙ্কের দাম পাওয়ার চাপ কাটাতে রোহিত, বিরাটদের থেকে পরামর্শ পেয়েছেন ইশান কিষাণ
আপডেট করা - May 11, 2022 3:25 pm

এবারের আইপিএলে শুরুটা ভাল করলেও, মাঝপথ থেকেই ছন্দ পতন হয়েছে ইশান কিষাণের। মুম্বই ইন্ডিয়ান্সের খারাপ সময়ের সঙ্গে ইশানেরও ব্যাটে রান নেই। আর তাতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারের আইপিএলে সবচেয়ে বেশী দাম পাওয়াটাই কী ইশান কিষাণের কাছে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই চাপের জন্যই কী রান পাচ্ছেন না তিনি। ইশান কিষাণের ধারাবাহিক ব্যর্থতার পর থেকেই আইপিএলে তাঁর দাম নিয়ে কথা উঠতে শুরু করেছে। যদিও ইশান কিষাণ কিন্তু এই কথা মানতে একেবারেই নারাজ।
বরং এই তরুণ তারকা ব্যাটারের মুখে কিন্তু অন্য কথাই শোনা গিয়েছে এবার। আইপিএলের মঞ্চে বিরাট অঙ্ক দাম পেলেও, সেই চাপ কাটানোর পরামর্শ তিনি আগেই পেয়ে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের থেকে। একইসঙ্গে চিনি নিজেও অএই বিষয় নিয়ে এখন বেশী চিন্তিত নন । তাঁর মতে নিলামের পর দু-একদিন এই চিন্তা থাকলেও, ধীরে ধীরে তা চলে যায়। এছাড়া এই বিষয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের থেকেও নানান পরামর্শ পেয়েছেন।
তাদের থেকেই আর্থিক অঙ্কের দামের চিন্তা পিছনে ফেলে খেলায় কেমনভাবে পুরোপুরি ফোকাস করা যায়, তা শিখেছেন ইশান কিষাণ। আইপিএলের মাঝপথে নিজেই জানালেন সেই কথা। এবারের আইপিএলে সবচেয়ে বেশী দাম পেয়েছেন ইশান কিষাণ। তাঁকে ছেড়ে দিলেও ১৫ কোটি টাকায় দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের শুরুটা ভালভাবে করেওছিলেন তিনি। কিন্তু দলের সঙ্গে সঙ্গে তাঁরও পারফরম্যা্ন্সের গ্রাফ নীচে নামতে শুরু করেছে এবার।
এবারের আইপিএলে ১৫ কোটি টাকা দামে মুম্বই ইন্ডিয়ান্সে গিয়েছে ইশান কিষাণ
আইপিএলের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপরই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছিলেন ইশান কিষাণ। কিন্তু তারপর থেকেই যেন তাঁর রানের গ্রাফ নিম্নমুখী। ইশান কিষাণ তারপর থেকেই রান করেছেন ১৪, ২৬, ৩, ১৩, ০ এবং ৮। মুম্বই ইন্ডিয়ান্সও এবারের আইপিএলে টানা আট ম্যাচ হারের রেকর্ড গড়েছে। এসবের পর থেকেই ইশানকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল।
অবশেষে তিনি মুখ খুলেছেন। ইশান এই প্রসঙ্গে জানিয়েছেন, “আইপিএলে পাওয়া দামের চাপ নিলাম হওয়ার পর প্রথম এক থেকে দুদি থাকে। এই পরিস্থিতিতে সবসময় মাথায় রাখতে হবে যে মাঠে নামার সময় এসব নিয়ে ভাবলে চলবে না, দলকে কেমনভাবে সাহায্য করা যায় সেটাই প্রধান আলোচ্য বিষয়। আমি যখন রোহিত ভাই এবং বিরাট কোহলির সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি, তারাও আমাকে এই একই কথা বলেছেন। বারবারই আমায় বলেছেন আইপিএলে পাওয়া দাম নিয়ে বেশী না ভাবতে। কারণ তাদের মতে এই দাম আমি চাইনি, ফ্র্যাঞ্চাইজি আমায় এই দাম দিয়ে কিনেছেন। অর্থাত্ আমার ওপর বিশ্বাস আছে বলেই তারা এত টাকা খরচ করেছে”।
আইপিএলের মঞ্চে এবার প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এখনও কয়েকটি খেলা বাকি রয়েছে মুম্বইয়ের। সেই ম্যাচগুলোতে জিতেই এবারের আইপিএল অভিযান শেষ করতে চান ইশান কিষাণরা।