আবারও মুম্বই ইন্ডিয়ান্সের আক্রমণাত্মক ব্যাটিং দেখার অপেক্ষায় রয়েছেন মহম্মদ কাইফ
আপডেট করা - Apr 18, 2023 6:43 pm

হাত দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করলেও শেষ দুই ম্যাচে জিতে খানিকটা অক্সিজেন পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতবারের কালো অতীত ভুলে এবার ঘুরে দাঁড়াতেই মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নামার আগে সেই পুরনো মুম্বই ইন্ডিয়ান্সকেই দেখার ব্যপারে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। অতীতে মু্ম্বই ইন্ডিয়ান্সের সেই আক্রমণাত্মক ব্যাটিং দেখার অপেক্ষাতেই রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ।
আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল দলের তকমা রয়েছে মুম্বই ইন্ডি্য়ান্সের গায়ে। পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু গতবারের আইঅপিেলেই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডি্য়ান্স। লিগ পর্ব পার করতে পারেনি মুম্বি ইন্ডিয়ান্স। এবারও অবস্য সুরুটা ভালবাবে করতে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষপ্রযন্কত ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বিয়ের ব্যাটারারও তাদের পারফর্ম্যান্স দেখাতে শুরু করেছেন। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।
শেষ ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছিলেন ঈশান ও সূর্য়কুমার
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিমনায়ক রোহিত শর্মা। পরের ্ময়াচেি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদবদের মতো তারকা ক্রিকেটাররা। আর সেি পারফরম্যান্স েদখেই আপ্লুত প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের আক্রমণাত্মক ব্যাটিংই ছিল তাদের প্রধান অস্ত্র। এবার ফের সেি পুরনো মুম্বই ইন্ডিয়ান্সকে দেখার অপেক্ষাতেই রয়েছেন মহম্মদ কাইফ।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি আশাবাদী যে আবারও পুরনো মুম্বই ইন্ডিয়ান্সকে দেখতে পাব এই ্ময়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। অতীতে মুম্বই ইন্ডিয়ান্স তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই সবচেয়ে বেশী আলোচনার মধ্যে থাকত। শেষ দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স তাদের সেই পুরনো পরিচয়ই ফের দিতে শুরু করেছে”।
সানরাইজার্স হায়দরাবাদর শিবিরেও রয়েছেন তারকা ক্রিকেটাররা। গত ম্যাচেই কলকতাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন হ্যারি ব্রুক। সেই পারপর্মযান্স যে তাদেরও আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ঈশান কিষাণেপর সেই বিধ্বংসী ইনিংস মুম্বি ইন্ডিয়ান্সের ওপেনিং জুটিকে রও বেশী শক্তিশালী করে তুলছে। তরুণ ক্রিকেটার তিলক বর্মাও এবার তাঁর পারফর্ম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছেন। এই ম্যাচেও যে সকলে তাঁর দিকে তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।