ওপেনিংয়ে ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়কে খেলানোর পরামর্শ আকাশ চোপড়ার

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

আর মাত্র কয়েক ধন্টার অপেক্ষা্। এরপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে লখনউয়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারত। আর সেই ম্যাচে নামার আগেই প্রাক্তন ভারতীয় তারকার বিশেষ পরামর্শ রোহিত শর্মার উদ্দেশ্যে। ওপিনিংয়ে রোহিত নয় বরং ইশান কিষাণ ও রুতুরাজ গোয়াকোয়াড়কে পাঠানো উচিত্ বলে মনে করেন আকাশ চোপড়া। তাঁর মতে রুতুরাজকে অন্তত তিনচি সুযোগ ভারতীয় দলের দেওয়া উচিত্। আর রোহিত শর্মাকে দলের প্রপয়োজনে তিন নম্বরেই নামার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।

টি টোয়েনেটি বিশ্বকাপের পর থেকে ঘরের মাঠে এখনও পর্যন্ত কোনও টি টোয়েন্টি সিরিজ হারেনি ভারত। ওয়েস্ট ইন্ডিজকেও ইডেন গার্ডেন্সে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য শ্রীলঙ্কা। একদিকে হোয়াইট ওয়াশের লক্ষ্য, অন্যদিকে বিশ্বকাপের জন্য পরীক্ষা নীরিক্ষাও চলবে এই সিরিজে। আর সেখানেই তরুণদের বেশী করে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেমন রুতুরাজ গোয়কোয়াড়। ইশান কিষাণের সঙ্গে ওপেনিংয়েও নেমেছিলেন তিনি। কিন্তু প্রথম ম্যাচেই সাফল্য অধরা রয়ে গিয়েছিল এই তরুণ ক্রিকেটারের। বড় রান পেতে একেবারেই ব্যর্থ হয়েছিলেন তিনি। যদিও এই তরুণ ক্রিকেটারের পাশেই দাঁড়াচ্ছেন আকাশ চোপড়া। তাঁকে আরও সুযোগ দেওয়ারই পক্ষপাতী তিনি।

রুতুরাজ গায়কোয়াড়কে তিনটি সুযোগ দেওয়ার কথা আকাশ চোপড়ার মুখে

একইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের লাইনআপ কী হওয়া উচিত্ তা নিয়েও নিজের মন্তব্য জানিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ইশান কিষাণের সঙ্গে রুতুরাজ গোয়কোয়াড়কেই ওপেন করানো উচিত্ এবং রোহিত শর্মার তিন নম্বরে ব্যাটিং করতে আসা ঠিক হবে। আর সঞ্জু স্যামসন হয়ন প্রথম ম্যাচেই সুযোগ পাবেন না।

নিজেপ ইউটিউব চ্যালেনে আকাশ চোপড়া জানিয়েছেন, “আমার মনে রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিষাণকে দিয়েই ওপেন করানো উচিত্। জানি প্রশ্ন উঠতেই পারে সঞ্জু স্যামসনকে নিয়ে। কিন্তু আমার মনে হয় ইশান কিষাণকে দিয়ে যখন শুরু করাই হয়েছে পরীক্ষাটা, শেষপপর্যন্ত তা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত্। একইসঙ্গে আমি চাই রুতুরাজকে দিয়েই ওপেনিং করানো হোক। আর রোহিত শর্মা খেলুন তিন নম্বর পজিশনে। অন্তত তিনটি সুযোগ রুতুরাজের পাওয়া উচিত্”।

তনি আরও জানিয়েছেন, “রোহিত শর্মা তিন নম্বরে নামুক। শ্রেয়স আইয়ার খেলবেন চার নম্বরে এবং পাঁচ নম্বরে দীপক হুডা। কেন সঞ্জু স্যামসনকে পাঁচ নম্বরে ভাবে হবে, যখন তিনি একজন টপ অর্ডার ব্যাটার। আমার মনে হয় তাঁকে আরেকটু অপেক্ষা হয়ত করতে হবে”।

টিম কম্বিনেশনের ধারণা ভারতীয় দল ঈআগেই পেয়ে গিয়েছেন। রাহুল দ্রাবিড় সেই কথা জানিয়েও দিয়েছেন। যদিও পরীক্ষা নীরিক্ষা এখনও চলবে ভারতীয় দলে। আর এই সিরিজে যে ইশান কিষাণই ওপেনার হিসাবে এগিয়ে রয়েছেন, সেই ইঙ্গিত ভারতীয় দলের প্রধান কোচ আগেই দিয়েছিলেন। এবার সেই একইরকম কথা আকাশ চোপড়ার মুখেও। শেষপর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে তী প্রথম একাদশ ভারত সাজায়, সেটাই এখন দেখার।

close whatsapp