সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের তৃতীয় ম্যাচেও খেলার সম্ভাবনা ক্ষীণ, ইঙ্গিত বিক্রম রাঠোরের

Vikram Rathour
Vikram Rathour. (Photo by Kai Schwoerer/Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে থাকলেও এখনও পর্যন্ত  ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যায়নি সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে সেই চিত্র দেখার পরই হতবাক হয়ে গিয়েছিল সকলে। দ্বিতীয় ম্যাচেও অবশ্য এই দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল। সেই থেকেই ভারতের দল গঠন নিয়ে নানান আলোচনা আরম্ভ হয়ে গিয়েছিল। ইডেন গার্ডেন্সেই সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। তিরুবন্তপুরমে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া।

এই ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারবে ভারতীয় দল। সেই ম্যাচেই ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের খেলা নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। কিন্তু বিক্রম রাঠোরের সাংবাদিক সম্মেলনের পর, সেই সম্ভাবনা যে একেবারেই ক্ষীণ তা বুঝতে কারোরই বাকি নেই। সবকিছু ঠিকঠাক চললে এই ্মযাচে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে ছাড়াই হয়ত কর্যত প্রথম একাদশ গ়তে চলেছে ভারতীয়টিম ম্যানেজমেন্ট। এই দুই ক্রিকেটারের উদ্দেশ্যে আরও ধৈর্যশীল হওয়ারই ইঙ্গিত ব্কিরম রাঠোরের মুখে।

প্রথম দুই ম্যাচেও খেলানো হয়নি সূর্যকুমার ও ঈশান কিষাণকে

নতুন বছরকেও দেশের জার্সিতে শুরুটা কিন্তু অসাধারণভাবেই করেছিলেন সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড ছিলেন এই সূর্যকুমার যাদব। সিরিজের শেষ ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরী পেয়েছিলেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে ঈশান কিষাণকে না খেলানো নিয়েও জল্পনা তুঙ্গে। বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ঈশান কিষাণের ব্যাট থেকে দেখা গিয়েছিল দ্বিশতরান। কিন্তু নতুন বছরে এখনও পর্যন্ত ভারতের একদিনের দলে সুযোগ হয়নি সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠোর জানিয়েছেন, “তাদেরকে একেবারেই জোর করা হয়নি। আমার মতে বাকি ক্রিকেটাররাও এই সময় দুরন্ত পারফর্মযান্স দেখাচ্ছেন। খেলোয়াড় হিসাবে এটা তাদেরকে বুঝতে হবে, সেইসঙ্গে নিজেদের যথার্থ সুযোগ পাওয়ার অপেক্ষাতেই থাকতে হবে। তারা সেজন্য নিজেদের প্রস্তুতও করছেন। যখনই তাদের সামনে সেই সুযোগ আসবে, তারা সেখানে ভাল পারফর্ম্যান্স করবেন এবং নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন”।

শেষ ম্যাচে তিরুবন্তপুরমে নামবে ভারতীয় দল। শুক্রবার অবশ্য অনুশীলনে বিশ্রাম ছিল ভারতীয় ক্রিকেটারদের। শনিবার প্রস্তুতি শুরু করে ভারতীয় ক্রিকেটাররা। যদিও সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মা নামেননি। এদিন অবশ্য নেটে দীর্ঘক্ষণ প্রস্তুতি সেরেছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। যদিও বিক্রম রাঠোরের ইঙ্গিত অনুযায়ী এই ম্যাচে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।

close whatsapp