ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার ভাবনা নেই বোর্ডের, সুযোগ পেতে পারেন সরফরাজ
আপডেট করা - Jun 20, 2023 5:15 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর থেকেই রোহিত শর্মার নেতৃত্বর নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এরইমাঝে অবশ্য আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই রোহিকত শর্মা খেলবেন কিনা তা নিয়ে নানান জল্পনা চলছিল। শোনাযাচ্ছিল রোহিত শর্মা নাকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম পেতে পারেন। তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। বোর্ড সূত্রে শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সিরিজেই খেলতে চলেছেন রোহিত শর্মা।
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নানান কথাবার্তা চলছে। এমন পরিস্থিতিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরের সূচী ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই শোনাযাচ্ছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেখানেই অন্য কাওকে সেই ভার দেওয়া হতে পারে। কিন্তু এখনই সেই রাস্তায় হাঁটতে চাইছে না বিসিসিআই। শোনাযাচ্ছে সামনে ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার এখনও অনেক সময় রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা
সেই কারণে ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধেও রোহিত শর্মার নেতৃত্বে নামতে চলেছে ভারতীয় দল। তবে এই সিরিজেও খেলতে পারবেন লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দীর্ঘ সফরে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দল ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দুটো টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের সিরিজ খেলবে। প্রথম দিকে শোনাযাচ্ছিল গোটা সফরে নাকি রোহিত শর্মার খেলার সম্ভাবনা নেই। তবে শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই শোনাযাচ্ছে। সেইসঙ্গে চেতেশ্বর পূজারাকেও দলে রাখতে চলেছে ভারতীয় দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে এই তারকা ক্রিকেটারকেই ভারতীয় দলের প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও দুই ইনিংসেই চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছিলেন চেতেশ্বর পূজারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে টেস্ট সিরিজে রাখা হয় কিনা তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছে এই সিরুিজেও চেতেশ্বর পূজারাকে রাখা হচ্ছে। তবে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে সরফরাজ খানকেও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের র়ঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। বর্ডার গাভাসকর ট্রফির সময় থেকেই সরফরাজ খানকে ভারতীয় দলে রাখার কথা শোনাযাচ্ছিল। তবে সেই দলে রাখা হয়নি সরফরাজ খানকে । কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে নাকি চেতেশ্বর পূজারার ব্যাকআপ হিসাবে স্কোয়াডে নেওয়া হতে পারে সরফরাজ খানকে।