ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই অভিষেক হতে পারে যশস্বী জয়সওয়ালের

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. (Image Source: Twitter)

আইপিএলে দুরন্ত পারফফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেই তাঁকে ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের মঞ্চেই অভিষেক হতে চলেছে যশস্বী জয়সওয়ালের। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স দেখার পরই এমন গুঞ্জনটা শুরু হয়েছে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরের সদস্য ছিলেন যশস্বী জয়সওয়াল। সেখানেই তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল। রাজস্থান রয়্যালসের সাফল্যের রাস্তায় এগোনোরক অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে যেমন দেখা গিয়েছে সেঞ্চুরীর ঝলক। তেমনই দেখা গিয়েছে দ্রুততম অর্ধশতরানের ঝলকও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই পারফরম্যান্স দেখার পরই তাঁকে ভারতীয় দলে নেওয়ার কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল।

প্রস্তুতি ম্যাচে ৭৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল

আইপিএবের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে নেমেছিল ভারতীয় দল। সেখানে অবশ্য সুযোগ হয়নি এই তরুণ ক্রিকেটারের। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূচী ঘোষণা করেছিল বিসিসিআই। সেকানেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। যদিও শেষপর্যন্ত তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়েই একটা জবল্পনা চলছিল। এবার শোনাযাচ্ছে সেটাও নাকি হতে চলেছে। প্রস্তুতি ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখে খুসি হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে ইনট্রা স্কোয়াড প্রস্তুতি পর্বের ম্যাচে নেমেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই রোহিত শর্মনার সঙ্গে ওপেন করেছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম প্রস্তুতি ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশতরানের ঝলক। সেখানে ৭৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর এমন পারফম্যান্স দেখার পর থেকেই শোনাযাচ্ছে যে এই তরুণ ক্রিকেটারকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

তবে যশস্বী জয়সওয়াল খেললে কোন পজিশনে খেলবেন তা নিয়ে একা গুঞ্জন কিন্তু রয়েছে। তাঁকে ওপেনে খেলানো হবে নাকি তিন নম্বরে খে্লানো হবে সেটা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। এই মুহূর্তে ভারতীয় দলের ওপেনার হিসাবে রোহিত শর্মার সঙ্গে রয়েছেন শুভমন গিল। কিন্তু তাঁর তিন নম্বর পজিশনে খেলারও অভিজ্ঞতা রয়েছে। সেখানে যশস্বী জয়সওয়াল শুরু থেকেই ওপেনিং পজিশনে খেলেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

close whatsapp