নেতৃত্বের দক্ষতা এবং রোহিত শর্মার অতি আক্রমণাত্মক পারফরম্যান্স দেখে খুশি সাবা করিম
আপডেট করা - Aug 7, 2022 6:22 pm

গতবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরই নিজেদের খামতিগুলো বুঝতে পেরেছিল ভারতীয় দল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের নেতৃত্ব এখন রোহিত শর্মার কাঁধে। আর দলের দায়িত্ব নেওয়ার পরই তাঁর ইঙ্গিত স্পষ্ট। ধীরে চলো নীতি নয়। যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই টি টোয়েন্টিতে অতি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় তারা। ওয়েস্ট ইন়্িজের বিরুদ্ধেও রোহিত শর্মার সেই ভঙ্গিতেই পারফরম্যান্স দেখে আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা নির্বাচক সাবা করিম।
তাঁর মতে গতবারের বিশ্বকাপে পাকিস্তান এবং নিউ জিল্যান্ডের কাছে হারের পরই নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছিল ভারতীয় দল। এরপর থেকেই রোহিত শর্মার হাত ধরে ধীরে ধীরে বদলাতে শুরু করে ভারতীয় দলের খেলার ধরণ। প্রথম দিন থেকেই রোহিত শর্মা জোর দিয়েছেন অতি আক্রমণাত্মক ক্রিকেটের ওপর। আর তাতেই সাফল্য পাচ্ছে টিম ইন্ডিয়া। সাবা করিমকে সবচেয়ে বেশী যেটা খুশি করেছে তা হল রোহিত শর্মাক একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা।
চতুর্থ টি টোয়েন্টিতে ১৬ বলে ৩৩ রান করেছিলেন রোহিত শর্মা
ওয়োেস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই অতি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেছেন রোহিুত শর্মা। একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। আর কোনও ম্যাচে ধীরে চলো নীতি নিয়ে খেলতে দেখা যাচ্ছে না ভারতীয় দলের কোনও ক্রিকেটারদেরই। বহু মাইলস্টোন সামনে থাকলেও, প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলছেন রোহিত শর্মা। এশিয়া কাপের আগে দলের অধিনা.কের এমন মনোভাবে খুশি সাবা করিম।
এই প্রসঙ্গে ইন্ডিয়া নিউজে তিনি জানিয়েছেন, স্ট্রাইকরেটের সমস্যাটাই ভারতীয় দলকে সবচেয়ে বেশী বিপদে ফেলেছে বারবার। গতবারের বিশ্বকাপের ব্যর্থতার জন্যও এটাই অন্যতম দায়ী। কিন্তু এখন এখন অধিনায়ক রোহিত শর্মার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আর সেইসঙ্গে অতিআক্রণান্তর মনোভাবেরও পরিচয় দিচ্ছেন তিনি। এমনকী ব্যাটিং অর্ডারও যেভাবে সাজানো হচ্ছে, যাতে যেকোনও পরিস্থিতিতেই ক্রিকেটাররা অতি আক্রমণাত্মক মনোভাব ধরে রাখতে পারে।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। এক ম্যাচ বাকি থাকতেই অবশ্য ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে আক্রণাত্মক পারফরম্যান্সই দেখিয়েছেন রোহিত শর্মা। ১৬ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরদ্ধে এইমনোভাব ধরে রেখে জিতেওছে ভারতীয় দল।
সামনেই রয়েছে এশিয়া কাপ। সেখানেও এই মনোভাবই টিম ইন্ডিয়া ধরে রেখে এগিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।