নিজের সাফল্যের কৃতিত্ব রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কেই দিচ্ছেন অর্শদীপ সিং
আপডেট করা - Aug 8, 2022 3:16 pm

ভারতীয় দলের হয়ে পাঁচটি টি টোয়েন্্টি খেলা হয়ে গিয়েছে তাঁর। দেশের জার্সিতে শুরুটা যে খুব একটা খারাপ করেছেন অর্শদীপ সিং তা একেবারেই বলা যাবে না। বরং দেশের জার্সিতে সকলেরই নজর কেড়ে নিয়েছেন এই তরুণ পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। প্রথম দর্শনেই সকলকে মুগ্ধ করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা বজায় রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও। ইতিমধ্যে তাঁকে এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সেই অর্শদীপের মুখেই রোহিত এবং রাহুল দ্রাবিড়ের প্রশংসা।
পাঁচ ম্যাচ খেলে ইতিমধ্যেই সাতটি উইকেট পেয়ে গিয়েছেন অর্শদীপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতে কোনও উইকেট তিনি পাননি। কিন্তু বাকি সবকটি ম্যাচেই উইকেট রয়েছে এই তরুণ বোলারের ঝুলিতে। শুধু তাই নয় ডেথ ওভারে তিনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেটাও প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের আপ্লুত করেছে। সিরিজ শেষে তাঁর এই সাফল্যের সমস্ত কৃতিত্বই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাকে দিচ্ছেন অর্শদীপ সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন অর্শদীপ সিং
সিরিজ শুরুর আগে থেকেই যেমনভাবে তারা বলেছেন সেভাবেই চলার চেষ্টা করেছেন অর্শদীপ সিং। এছাড়া তিনি তো বটেই, দলের প্রত্যেককেই তাদের ভূমিকায় সম্বন্ধে যথাযথ ধারণা তৈরি করতে সাহায্য করেছেনম রোহিত শর্মা এবং রাহু দ্রাবিড়। আর তাতেই যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাফল্য তিনি পেয়েছেন , তা বলতে কোনও দ্বিধা করেননি ২৩ বর্ষীয় তরুণ পেসার অর্শদীপ সিং।
নিউজ এইট্টিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, “এটা সবসময়ই একটা দারুন অনুভূতি। বিশেষ করে নিজের দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই একটা গর্বের ব্যপার। রাহুল দ্রাবিড় আমায় জানিয়েছিলেন যে আমাদের দল এথখন প্রসেস বেসড সিস্টেমে চলছে। আর সেখানেই আমি নিজের প্রসেসের ওপরই জোর দিয়েছি। বোলিংয়ের সময় আমি অন্যান্য দিকের ওপর একেবারেই বাড়তি নজর দেইনি”।
তিনি আরও জানিয়েছেন, “কথা হয়েছিল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। উইকেট যেমনম ছিল সেভাবেই আমরা নিজেদের খেলাটা চালিয়ে গিয়েছি। অধিনায়ক ও কোচ যেটা চেয়েছেন সেটাই আমরা করার চেষ্টা করেছি। যে স্পষ্ট ধারণা তারা দিয়েছেন সেজন্য তাদেরকেই সম্পূর্ণ কৃতিত্ব”।
আইপিএলের মঞ্চে এবার পঞ্জাব কিংসের হয়ে খেলছেন অর্শদীপ সিং। সেই দলের হয়ে তাঁর পারফর্মযান্স দেখার পর তেকেই অর্শদীপকে ভারতীয় দলে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। অনেক উইকেট তিনি না পেলেও, ডেথ ওভারে দুরন্ত বোলিং করে সকলকে চমকে দিয়েছিলেন। পিছিয়ে থাকলেও বহু ম্যাচে পঞ্জাবকে জেতানোর স্বাক্ষীও ছিলেন তিনি।
এবার সেই পারফরম্যান্সের ধারা ভারতীয় দলের হয়েও দেখিয়েছেন অর্শদীপ সিং। সামনেই রয়েছে এবার এশিয়া কাপ। সেখানেই ভারতীয় দলে তাঁর জায়গা হয় কিনা সেটাই এখন দেখার।