পরিস্থিতি বুঝে অর্শদীপের বল করার দক্ষতার প্রশংসা ভুবনেশ্বর কুমারের মুখে
আপডেট করা - Aug 1, 2022 2:53 pm

ভারতীয় দলের হয়ে সদ্য দুটো ম্যাচ খেলেছেন অর্শদীপ সিং। আর দুই সুযোগেই নিজেকে প্রমাণ করেছেন পঞ্জাবের এই তরুণ বোলার। তাঁর সঙ্গে মাত্র একটিই ম্যাচে খেলেছেন ভুবনেশ্বর কুমার। ড্রেসিংরুন অবশ্য বেশ কয়েকদিন ধরেই ভাগ করে নিয়েছেন দুই ক্রিকেটার। মাত্র ২৩ বর্ষীয় অর্শদীপের পরিণত খেলা দেখেই আপ্লুত ভুবনেশ্বর কুমার। বিশেষ করে পরিস্থিতি অনুযায়ী অর্শদীপের বোলিংয়ের যে দক্ষতা তা বেশ নজর কেড়েছে ভুবনেশ্বর কুমারের। তাঁর মতে এই জিিসটাই নাকি অর্শদীপকে অনেকটা এগিয়ে দিয়েছে।
এবারের আঈইপিএলেই বল হাতে দুরেধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন অর্শদীপ সিং। আইপিএলের ম়্চে বেশী উইকেট না পেলেও, ডেথ ওবারে তাঁর বোলিং নজর কেড়েছিল সকলের। যেভাবে প্রতিপক্ষ ব্যাটেরদের বেকায়দায় ফেলেছিলেন তিনি, সেটাই যেন ভুলতে পারছেন না ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেলেও, প্রথম একাদশে সেখানে জয়গা হয়নি অর্শদীপ সিংয়ের। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ২৪ রানে ২ উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং
প্রথম সুযোগেই নজর কেড়েছিলেন অর্শদীপ সিং। ইংল্যান্ডের মতো তারকাখচিত দলের বিরুদ্ধে মাত্র ১৮ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ২টি উইকেট। সেইসঙ্গে ডেথ ওভারে অর্শদীপ সিংয়ের বুদ্ধিদীপ্ত বোলিং আরও খুশি করেছে ভারতীয় দলের এই তারকা বোলার ভুবনেশ্বর কুমারকে। এত কম বয়সেই অর্শদীপকে এমন পরিণত ক্রিকেটারদের মতো খেলতে দেখে ভুবনেশ্বর কুমার যে খানিকটাঅবাকই হয়েছেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এই প্রসঙ্গেই ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, “অর্শদীপ সিংয়ের মধ্যে যেটা সবচেয়ে গুপুত্বপূর্ণ জিনিস হল যে কোন পরিস্থিতিতে কী করা দরকার সেটা তিনি খুব ভালভাবে বোঝেন। ফিল্ডিং কেমনভাবে সাজাতে হবে। কোন ব্যাটারের বিরুদ্ধে কেমনভাবে বোলিং করতে হবে। সেটা তিনি খুব ভালভাবে বোঝেন। খুব কম উঠতি ক্রিকেটারদের মধ্যেই এই প্রতিভা দেখা যায়”।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। সেখানেই প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন ২৩ বর্ষীয় অর্শদীপ সিং। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধেও ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে িয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও যে অপ্শদীপ সিং.ের ওপরই ভরসা রাখবে ভারতীয় দল তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এছাড়া শেষের বোলিং করতে এসে অর্শদীপ সিংয়ের নিখুত ইয়র্কার দেওয়ার যে দক্ষতা রয়েছে তা দেখেই আপ্লুত হয়েছেন ভুবনেশ্বর কুমার। আইপিএলের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ডেথ ওভারে একের পর এক ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারকে নাজেহাল করে দিয়েছিলেন তিনি।কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় অর্শদীপের খেলারই প্রশংসা করেছেন ভুবনেশ্বর কুমার।