ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং না করানোয় খানিকটা অসন্তুষ্ট মহম্মদ কাইফ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। সেখানেই নজর কেড়েছেন দীনেশ কার্তিক। ব্যাট হাতে দীর্ঘদিন পর রান পেয়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অর্ধশতরান পেয়েছেন তিনি। ভারতের জয়ে খুশি তো তিনি হয়েছেনই। কিন্তু ঋষভ পন্থকে দিয়ে ওপেনিং না করানোয় খানিতকটা যেন ক্ষুব্ধ হয়ে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। রোহিতের সঙ্গে নাম থাকলেও, ঋষভের জায়গায় সূর্যকুমার যাদবকে দিয়েই ওপেনিং করানো হয়েছিল। সেটাই যেন মেনে নিতে পারছেন না কাইফ।

এখনও পর্যন্ত ঋষভ পন্থ মাত্র এক থেকে দুটো ম্যাচেই ভারতীয় দলের হয়ে ওপেনিং করেছেন। খুব একটা যে সাফল্য পেয়েছেন তেমনটা নয়। কিন্তু তাঁকে আরও একটু সময় দেওয়া যেতে পারে বলেই মনে করঠেন মহম্মদ কাইফ। লোকেশ রাহুলের অনুপস্থিতিতে অনেকেই মনে করেছিলেন যে ঋষভ পন্থ বোধহয়  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদবকেই ওপেন করতে দেখা গিয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই-তে সেঞ্চুরী পেয়েছিলেন ঋষভ পন্থ

ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো হয়েছিল। সেই জায়গায় ভাল খেলেওছিলেন। কাইফের মতে ঋষভ লপন্থ যে ধরণের ক্রিকেট খেলেন, তাতে ওপরেন করলে তিনি সময় আরও বেশী পাবেন। আর তাতে টপ অর্ডারের থেকে ভারতীয় দল রানও পাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তা হয়নি। রোহিত এবং রাহুল দ্রাবিড়ের কাছে এটাই মহম্মদ কাইফের একমাত্র আবেদন এখন। ঋষভ পন্থকে ওপেনার হিসাবে আরও কয়েকটা ম্যাচ দেখারই পরামর্শ দিচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে ফ্যানকোডে মহম্মদ কাইফ জানিয়েছেন, “সেখানেই যাই হয়ে থাকুক না কেন আমি কিছুই বুঝতে পারলাম না। যদি তুমি দুই থেকে তিনটি ম্যাচে ঋষভ পন্থকে ওপেনার হিসাবে চেষ্টা করে থাকো, তবে এই ম্যাচেও তাঁকে সেখানেই খেলানো উচিত্ ছিল। তাঁকে অন্তত পাঁচটি ম্যাচে খেলার সুযোগ দেওয়া উচিত্। আর রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের যেভাবে চলেন তাতে তারা সবসময়ই ক্রিকেটারদের পাশে থাকেন”।

সূর্যকুমার যাদবের মতো ব্যাটারকে কখনোই ওপেনার হিসাবে খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন না মহম্মদ কাইফ। তাঁর সূর্যকুমার যাদব একজন মিডল অর্ডার ব্যাটার। সেজন্য সেই জায়গাতেই তাঁকে খেলানো উচিত্। টপ অর্ডারের পারফরম্যান্সের গতি এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতাও রয়েছেন এই তরুণ ক্রিকেটারের।

অতীতে তেমন পারফরম্যান্সও প্রদর্শন করেছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্য এখনও চারটি ম্যাচ থেলবে ভারত। সেখানে কী হয় সেটাই এখন দেখার।

close whatsapp