রোহিত শর্মা, সূর্যকুমার এবং ঈশান কিষাণদের দায়িত্ব নেওয়ার বার্তা ওয়াসিম জাফরের
আপডেট করা - Jan 20, 2023 3:04 pm

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল জিতলেও, সেই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছে তা কখনোই বলা যাবে না। শুভমন গিলের দ্বিশতরান না থাকলে, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিরাট রান করা কার্যত অসম্ভবই ছিল। শনিবার রায়পুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় দলের িন কারকা ক্রিকেটারের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফরের। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকেই বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
শুভমন গিল এবং বিরাট কোহলি, সম্প্রতি একদিনের ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে কোনও ভারতীয় ব্যাটারই কিন্তু সেভাবে সাফল্য পাচ্ছেন না। সেজন্যই এবার রোহিত শর্মাদের উদ্দেশ্যে আরও একটু দায়িত্ব নেওয়ার বার্তাই দিচ্ছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সম্প্রতি ভাররতীয় দলে হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রোহিত শর্মা থেকে সূর্যকুমার যাদবরা।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ৩৪ রানেই থেমেছিলেন রোহিত শর্মা
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতীয় দল জিততে পারলেও সেখানে ব্যর্থ হয়েি সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। মাত্র ৩৪ রানেই থেমে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। দেশের জার্সিতে বহুদিন আগে পেয়েছিলেন সেঞ্চুরী। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান পেলেও বড় রান করতে পারেননি। ভারতীয় অধিনায়কের সেঞ্চুরী আসাটা যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তা বলতে কোনও দ্বিধা নেই ওয়াসিম জাফরের। একইকথা তিনি জানিয়েছেন সূর্যকুমারের প্রসঙ্গেও। তাঁকেও খানিকটা দায়িত্ব নিয়েই খেলার বার্তা দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
এই প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোকে ওয়াসিম জাফর জানিয়েছেন, “রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণদের মতো ক্রিকেটারদের এবার খানিকটা দায়িত্ব নিতেই হবে। দীর্ঘদিন হয়ে গিয়েছে ব্যাটে সেঞ্চুরী পেয়েছেন রোহিত শর্মা। এরপর থেকে ঐআর সেঞ্চুরী নেই তাঁর ব্যাটে। যদিও এই মুহূর্তে ভাল ব্যাটিং প্রদর্শন করলেও, তাঁর ব্যাট থেকে সেই তিন অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছি না আমরা”।
টি টোয়েন্টি ফর্ম্যাটে দুর্ধর্ষ পারফরম্যান্স করলেও, সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সেভাবে নিজের পারপরম্যান্স দেখাতে পারছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে মাত্র চার রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এরপর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শ্রেয়স আইয়ার ছিটকে য়াওয়ার পর তাঁকেই বেছে নিয়েছে ভারতীয় দল। কিন্তু বড় রান করতে পারেননি তিনি। একই চিত্র ঈশান কিষাণের ক্ষেত্রেও। এবার এই তিন ক্রিকেটারের ব্যাটেই বড় রান দেখতে চাইছেন ওয়াসিম জাফর।