তিন বছর পরে সেঞ্চুরি করেও সম্প্রচারকদের উপরে চটলেন রোহিত

৮৫ বলে ১০১ রানের ইনিংস খেলেন রোহিত

Rohit Sharma
Rohit Sharma. (Image Source: Twitter)

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরে সম্প্রচারকারীরা তাঁর শতরানের ইনিংসকে ‘তিন বছরের মধ্যে প্রথম’ হিসাবে অভিহিত করায় বিরক্ত হয়েছেন তিনি। মেন ইন ব্লু ইন্দোরে ২৪শে জানুয়ারি, মঙ্গলবার, হওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্ল্যাকক্যাপসকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নথিভুক্ত করেছে।

প্রথম ইনিংসে রোহিত ও শুবমান গিলের দুটি দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে দল অনবদ্য সূচনা করেছিল ম্যাচের। তবে সিরিজ জয়ের পরে সম্প্রচারকারী চ্যানেল যেভাবে তাঁর সেঞ্চুরিটি ব্যাখ্যা করেছিল তাতে অধিনায়ককে বেশ বিরক্ত বলে মনে হয়েছিল, কারণ সেঞ্চুরিটিকে তাঁর ‘তিন বছরের মধ্যে প্রথম’ হিসেবে চিহ্নিত করা হচ্ছিল।

“তিন বছরে প্রথম শতকের বিষয়ে, আমি তিন বছরে মাত্র ১২টি (১৭) ওডিআই খেলেছি। তিন বছর অনেক বেশী শোনাচ্ছে। আপনাদের জানা উচিৎ কী ঘটছে। আমি জানি যে সম্প্রচারে এটাই দেখানো হয়েছিল কিন্তু কখনও কখনও সেই দিকেও নজর দেওয়া উচিৎ (কম ওডিআই খেলা)। ব্রডকাস্টারদের সঠিক ছবি দেখানো উচিৎ,” ম্যাচের পরে সাংবাদিকদের বলেছেন রোহিত।

“২০২০ সালে কোনো ম্যাচ ছিল না। কোভিড-১৯-এর কারণে সবাই ঘরে বসে ছিল। আমরা খুব কমই ওয়ানডে খেলেছি, আমি চোটও পেয়েছিলাম তাই সেই সময়ে আমি মাত্র দুটি টেস্ট খেলেছি। আপনাকে সব কিছুই পরিপ্রেক্ষিতের দৃষ্টিতে দেখতে হবে,” যোগ করেছেন রোহিত।

ওডিআই র‌্যাঙ্কিংয়ে ভারত এক নম্বর স্থানে উঠেছে

তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ৯০ রানে জয়ের পর মেন ইন ব্লু আইসিসি ওডিআই টিম র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে এক নম্বর স্থান থেকে সরিয়ে দিয়েছে। মাত্র ৮৫ বলে ১০১ রান করা রোহিত শর্মা ৫০ ওভারের ফর্ম্যাটে তাঁর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও করেছেন।

অন্যদিকে, গিলও সেঞ্চুরি (৭৮ বলে ১১২ রান) সেঞ্চুরি করে একটি রেকর্ড গড়েছেন। তিন ম্যাচের ওডিআই সিরিজে যুগ্ম সর্বাধিক রান করার রেকর্ড দখলে এনেছেন গিল। ২০১৬-তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবর আজমের মতো গিলও এই সিরিজে ৩৬০ রান করেছেন। দুই ওপেনারের মধ্যে ২১২ রানের পার্টনারশিপ গড়া হয়েছিল যা ওডিআইতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

close whatsapp