চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা?
আপডেট করা - Jul 9, 2022 1:50 pm

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। এবার কী সেটাই সত্যি হতে চলেছে। আসন্ন মরসুমে কী চেন্নাই সুপার কিংসের জার্সিতে আর দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে। ইঙ্গিত তো তেমনটাই পাওয়া যাচ্ছে। শোনাযাচ্ছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পরিক ছিন্ন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা। যদিও এখন পর্যন্ত কোনওকিছুই সরকারীভাবে ঘোষণা হয়নি। কিন্তু রবীন্দ্র জাদেজার হঠা্ত্ই চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকা সোশ্যাল সাইটের সমস্ত পোস্টগুলো সরিয়ে দেওয়ার পরই সেই জল্পনা তীব্ন আকার ধারণ করেছে।
বহু বছর ধরেই চেন্নাই সুপার কিংসের সদস্য রবীনম্দ্র জাদেজা। সবকিছু ঠিকঠাকই চলচিল। কিন্তু তাল কাটে যেন এই বছরের আইপিএলে। এবারের আইপিএল সুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মহেন্দ্র সিং ধোনি। সেই জায়গাতেই সকলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসাবে রবীন্দ্র জাদেজার নাম ঘোষণা করে।
কিন্তু এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চেন্নাই সুপার কিংস সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছে আইপিএলের মঞ্চে। সদ্য সমাপ্ত আইপিএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছিল চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা এবারের আইপিএলে শুরুটাই করেছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার দিয়ে। শুধু তাই নয় টানা সাত ম্যাচ হেরে ক্রমশই খাদের কিনারায় চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আইপিএলে সময় যত এগিয়েছিল, ততই চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়তে শুরু করেছিল।
খারাপ পারফরম্যান্সের জেরে মাঝপথেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছিলেন রবীন্দ্র জাদেজা
একইসঙ্গে সকলের নিশানা. ছিলেন খোদ পরবীন্দ্র জাদেজাও। তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে যেমন সকলে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, তেমনই তাঁর পারফরম্যান্স নিয়েও কম সমালোচনা হয়নি। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এরপরই আইপিএলের মাঝে ফের চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব বদলের ঘটনা। অধিনায়ের পদ থেকে সরে দাঁড়ন রবীন্দ্র জাদেজা। আবারও ধোনির হাতেই ব্যাটন পৌঁছে যায়।
এরপর থেকেই টিম ম্যানেজমেন্ট এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জাদেজার সমস্যা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করে। মাঝে একটি ম্যাচে বসতেও হয়েছিল জাদেজাকে। যদিও সেই সময় চোটের কথা বলা হলেও, অন্যান্যরা অন্য কথাই বলতে শুরু করেছিলেন। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে রবীন্দ্র জাদেজার দুরত্ব ক্রমশ বাড়তে শুরু করেছিল, সেটা এবার কার্যত পরিষ্কার।
শনিবার সোশ্যাল সাইটে চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকা তাঁর সমস্ত পোস্টগুলো মুছে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। হঠাত্ই এই তারকা ক্রিকেটারের এমন ব্যবহার সকলকে অবাক করার জন্য যথেষ্ট। যদিও সরকারীভাবে কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু শোনাযাচ্ছে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন জাদেজা।