গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিন নম্বরে দীপক হুডাকে পাঠানো নিয়েই প্রশ্ন তুললেন বীরেন্দ্র সেওয়াগ

Virender Sehwag
Virender Sehwag. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। বাল পরিস্তিতিতে থাকলেও গুজরাতের বিরুদ্ধে তিন নম্বরে একজন ফকর্মে থাকা ব্যাটেরকে না পাঠানোই যে লখনউ সুপার জাটয়ান্টসের হারের অন্যতম প্রধান কারকণ তা বলার অপেক্ষা রাখে না। সেই কথাই এবার শোনা গেল বীরেন্দ্র সেওয়াগের মুখে। তিন নম্বরে দীপক হুডাকরে পাঠানোটাই  অন্যতম বড় ভুল ছিল তা বলতে দ্বিধা করেননি প্কাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ।

রবিবার আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স ম্যাচ ঘিরে ছিল হৈচৈ। বিশেষ করে সকলের নজর ছিল হার্দিক পান্ডিয়া বনাম ক্রুমাল পান্ডিয়া লড়াইয়ে। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন গুজরাত টাইটান্সের তারকা ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। তাদের দাপুটে ইনিংসের সামেনই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। কার্যত প্রতিপক্ষ দলের বোলাররা বিধ্বস্ত হয়েই সেদিন মাঠ ছেড়েছিলেন। যদিও পাল্টা লডাইটা সুরু করেছিলেন কুইন্টন ডিককরাও। গুজরাত টাইটান্সের মতোও ওপেনিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের ওপেনাররা।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিন নম্বরে দীপক হুডাকে নামিয়েছিল লখনউ সুপার জায়ান্টস

কিন্তু এরপরই যত সমস্যা দেখা দেয়। তিন নম্বরে সেই মুহূর্তে দীপক হুডাকে পাঠিয়েছিল লখনউ সুপারজায়ান্টস টিম ম্যানেজমেন্ট।  কিন্তু তিনি ব্যর্থ হয়েই সাজঘরে ফিরে গিয়েছিলেন। এই জায়গা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। সেই জায়গায় ফর্মে থাকা একজম ক্রিকেটারকেই পাঠানো উচিত্ ছিল লখনউ সুপার জায়ান্টস শিবিরের।  তাদের যখন মার্কাস স্টয়নিস নিকোলাস পুরানদের মতো তারকাদের মতো কাওকেই পাঠানোর কথা শোনা গেল বীরেন্দ্র সেওয়াগের মুখে।

এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন, “১০ ওভারের শেষে তাদের রান ছিল ১ উইকেটে ১০২। এমন পরিস্থিতি থেকে যেভাবে তারা হেরেছে, সেই ব্যবধানে তাদের হারাটা একেবারেই সঠিক হয়নি। প্রথম উইকেট হারানোর পর আমি বিশ্বাস করি যে ফর্মে থাকা কোনও ব্যাটারকেই মাঠে পাঠানো উচিত্ ছিল। সেটা নিকালোস পুরাণ, মার্কাস স্টয়নিস কিংবা  ক্রুণাল পান্ডিয়া নিজেও হতে পারতেন। এমন কী আয়ূশ বদোনীও আসতে পারতেন, যিননি গত ম্যাচে দ্রুত রান করেছিলেন। কিন্তু সেই জায়গায় এসেছিলেন দীপক হুডা”।

বীরেন্দ্র সেওয়াগের মতে সেই পরিস্থিতিতে নিকোলাস পুরান এলে, তাঁর হাত তেকে একটা বিধ্বংসী ইনিংস ম্যাচের মোর ঘুরিয়ে দিতেই পারত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। গুজরাতে টাইটান্সের কাছে হেরে ১১ পয়েন্টেই দাঁড়িয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

close whatsapp