অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলিকে আবারও পুরনো ফর্মে দেখার ব্যপারে আশাবাদী গাভাসকর
আপডেট করা - Mar 26, 2022 9:46 pm

নেতার দায়িত্ব নেই এবার তাঁর মাথায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি মাঠে নামবেন শুধুমাত্র একজন ক্রিকেটার হিসাবে। সেই নতুন বিরাট কোহলিকে নিয়ে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। আর প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর তো বিরাট কোহলিকে নিয়ে একটু বেশীই প্রত্যাশিত। নেতৃত্ব হীন বিরাট কোহলির থেকে আবারও সেই ২০১৬ সালের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকর। বিরাট কোহলির মাঠে নামার অপেক্ষায় তিনি।
আগামী ২৭ মার্চ আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই ম্যাচে দুই দলেরই দায়িত্ব এবার নতুন অধিনায়কদের ওপর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামবে নতুন অধিনায়ক ফাফ ডুপ্লেসির নেতৃত্বে। অন্যদিকে পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব এবার ময়াঙ্ক আগরওয়ালের ওপর। সেই ম্যাচেই নেতৃত্ব ছাড়ার পর প্রথমবার নামবেন বিরাট কোহলি।
বিরট কোহলির নেতৃত্ব ছাড়ার পর থেকেই নানান গুঞজন শুরু হয়ে গিয়েছিল। যদিও তাঁর জায়গায় এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে ঠিক করা হয়েছে ফাফ ডুপ্লেসিকে। তাঁর নেতৃত্বেই এবার মাঠে নামবে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘদিন অধিনায়কের দায়িত্ব সামলোনার পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এবার নেতৃত্বের চাপ নেই তাঁর মাথায়। আর তাতেই বিরাট কোহলিকে আবার সেই পুরনো ফর্মে দেখা যাবে বলে মনে করেন সুনীল গাভাসকর।
২০১৬ সালের আইপিএলে ১০০০ রান করেছিলেন বিরাট কোহলি
স্টার স্পোর্টসের গেম প্ল্যান শোয়ে গাভাসকর জানিয়েছেন, “এই মুহূর্তে আমরা কেউই জানি না বিরাট কোহলি আবারও অধিনায়ক হবেন কিনা। যখন কোনও ক্রিকেটার নেতৃত্বের ভার সরিয়ে রাখেন, সেই সময় বাকি ক্রিকেটারদের নিয়ে চিন্তা করাটাও খনিকটা হলে কমে সেই ব্যক্তির। এই মরসুম আমরা হয়ত সেই ২০১৬ সালের বিরাট কোহলিকে পেতে চয়েছি। যিনি ২০১৬ সালের আইপিএলে এক হাজার রান পেয়েছিলেন”।
গত টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এরপরই ভারতীয় দলের একদিনের অধিনায়কত্ব থেকেও সরানো হয়েছিল বিরাট কোহলিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই টেস্ট ফর্ম্যাটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি।
এরইমাঝে অবশ্য আইপিএলের নেতৃত্ব ছাড়ার কথাও শোনাগিয়েছিল বিরাট কোহলির মুখ থেকে। আর সমস্ত সিদ্ধন্তের পিছনেই বিরাট কোহলির কার ছিল একটাই। তিনি নিজের খেলায় আরও বেশী মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বিরাট কোহলির মুখে সেই কথাই শোনা গিয়েছিল বরবার। তিনি নিজেও তাঁর ফর্ম নিয়ে চিন্তিত রয়েছেন। এই আইপিএলেই বড় রান পেতে মরিয়া বিরাট কোহলি। শেষপর্যন্ত বিরাট কোহলি তাতে সফল হন কিনা সেটাই এখন দেখার।